ইজি ফ্যাশন এখন নারায়ণগঞ্জে


প্রকাশিত: ০৮:২৬ এএম, ২০ নভেম্বর ২০১৬

সময়ের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ইজি ফ্যাশন দেশব্যাপী তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, খুলনা, বরিশাল এবং ফেনীর পর এবার নারায়ণগঞ্জে যাত্রা শুরু করেছে তাদের ২৫তম শাখা।

নারায়ণগঞ্জ শহরে বঙ্গবন্ধু রোডের জামান টাওয়ারের দ্বিতীয় তলায় সম্প্রতি এর উদ্বোধন করা হয়। শো-রুমটির উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইজি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান আছাদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইছাদ চৌধুরী, পরিচালক তৌহিদ চৌধুরীসহ কর্মকর্তা-কর্মচারীরা।

ইজি ফ্যাশনের চেয়ারম্যান আছাদ চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘আমাদের ইচ্ছা আছে সারাদেশে ইজিকে ছড়িয়ে দেয়া। মূলত সেই লক্ষ্যেই কাজ করছি আমরা। ঢাকার বাইরে খুব শিগগিরই নতুন আরো কয়েকটি শাখা উদ্বোধন করা হবে।’

এসইউ/এনএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।