মলা মাছের চচ্চড়ি রাঁধবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১১ এপ্রিল ২০২৬
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

মলা মাছের চচ্চড়ি বাঙালির ঘরোয়া রান্নার এক অনন্য স্বাদ, যা সহজ উপকরণে তৈরি হলেও স্বাদে ভরপুর। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই পদটি ভাতের সঙ্গে দারুণ মানিয়ে যায় এবং এর ঝাল-ঝোল-মাখা স্বাদ জিভে লেগে থাকে দীর্ঘক্ষণ। অল্প সময়ে, সহজ পদ্ধতিতে কীভাবে সুস্বাদু মলা মাছের চচ্চড়ি রান্না করা যায়, তা নিয়েই আজকের এই আয়োজন।

উপকরণ

  • মলা মাছ ২৫০ গ্রাম
  • পেঁয়াজের কুচি ২-৩টি
  • কাঁচা মরিচ ৭–৮টি (ফাটা)
  • হলুদগুঁড়ো আধা চা-চামচ
  • লাল মরিচগুঁড়ো ১ চা-চামচ
  • ধনেগুঁড়ো আধা চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • রসুনবাটা ১ চা-চামচ
  • সর্ষের তেল ৩-৪ টেবিল চামচ

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই মলা মাছ কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একার মলা মাছের সঙ্গে পেঁয়াজের কুচি, হলুদগুঁড়ো, লাল মরিচগুঁড়ো, ধনেগুঁড়ো, রসুনবাটা ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার ১০ মিনিট রেস্টে রেখে দিন।

অন্যদিকে কড়াইতে ১ টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে মেখে রাখা মলা মাছ দিয়ে দিন। এরপর অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিন যেন কড়াইতে লেগে না যায়। তবে খেয়াল রাখতে হবে মাছ নাড়ার সময় যেন ভেঙে না যায়। এই রান্নায় আলাদা করে পানি দিতে হয় না। মাছ সেদ্ধ হয়ে ওপরে তেল ভেসে উঠলে তাতে কাঁচামরিচ দিয়ে দিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের মলা মাছের চচ্চড়ি।

অতিরিক্ত কিছু টিপস

  • মাছ লবণ ও লেবু দিয়ে ধুলে আঁশটে গন্ধ থাকে না
  • সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন মলা মাছের চচ্চড়ি

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।