সেজে উঠুক ঘরের কোণ
ঘরের কোণগুলো বরাবরই একটু অবহেলিত থাকে। কিন্তু একটু যত্ন নিয়ে সাজালেই আপনার নিরীহ ঘরের কোণই হয়ে উঠতে পারে সুন্দর আর জমকালো।
চলুন দেখে নিই-
১. ছোট্ট ফ্ল্যাটটিতে আলাদা করে বসার ঘর বানানোর জায়গা নেই। মন খারাপ না করে ঘরের একটি কোণকে বানিয়ে নিন বসার জায়গা। এখনকার শহুরে ফ্ল্যাটগুলো বেশ ছোট। এ ধরনের ফ্ল্যাটে সাধারণত দুই বা তিনটি ঘর থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই ড্রয়িংরুমের জন্য আলাদা ঘর দেওয়া সম্ভব হয় না। সে ক্ষেত্রে ঘরের একটি কোণকেই বানিয়ে নিতে পারেন বসার জায়গা।
২. খাবার ঘরের একটি কোণকে বেছে নিতে পারেন বসার জায়গা হিসেবে। সেটাও সম্ভব না হলে প্রবেশদ্বারের সঙ্গে লাগোয়া যেকোনো একটি ঘরের কোণ হলেও চলবে।
৩. এ ধরনের বৈঠকখানার জন্য কম উচ্চতা এবং অল্প জায়গায় বসানো যায় এমন সোফা বেছে নিন। জায়গার আয়তন অনুযায়ী সোফার সংখ্যা ঠিক করুন। জায়গা ছোট হলে এক আসনের একটি এবং দুই আসনের একটি সোফা বেছে নিন। জায়গা একটু বড় হলে দুই আসনের দুটি সোফা রাখতে পারেন।
৪. দুই আসনের একটি কম উচ্চতার সোফার সঙ্গে শতরঞ্জি দিয়েও বসার ব্যবস্থা হতে পারে। সে ক্ষেত্রে কালারফুল শতরঞ্জি বেছে নিন। তাতে ছোটবড় বিভিন্ন আকৃতির কুশন দিন।
৫. বসার ঘরের আমেজ ফুটিয়ে তুলতে কর্নারে একটা ল্যাম্পশেড রাখুন। অথবা ইনডোর প্লান্টও রাখতে পারেন।
৬. সম্ভব হলে সিলিং থেকে একটা হ্যাংগিং লাইট ঝুলিয়ে দিন।
৭. দেয়ালের কোনায় রাখতে পারেন সুন্দর একটা চিত্রকর্ম। শতরঞ্জি থাকলে দেশীয় আমেজ ফুটিয়ে তুলতে দেয়ালে কাঠ, বাঁশ বা মাটির ওয়াল হ্যাংগিং ঝোলাতে পারেন। চাইলে বাঁশি, মাথাল, মুখোশ দিয়েও সুন্দর করে সাজাতে পারেন দেয়ালটা।
এইচএন/এমএস