অবসর বোর্ড ঘিরে সক্রিয় দালালচক্র, সতর্ক করলো কর্তৃপক্ষ
শিক্ষকদের অবসর সুবিধার টাকা পাইয়ে দেওয়ার কথা বলে এক প্রতারকচক্র অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড।
এমন প্রতারক বা দালালচক্রের তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে এ চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বোর্ড।
আরও পড়ুন
শিক্ষকদের বদলির নীতিমালা অনুমোদন হয়নি, ফের অনিশ্চয়তা
তিন ধাপে নতুন বেতন কাঠামো, ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়নের পরিকল্পনা
সোমবার (৪ মে) রাতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ওয়েবসাইটে এ বার্তা দেওয়া হয়েছে।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, ‘দালাল ও প্রতারকচক্র থেকে সাবধান! দালাল ও প্রতারকদের ব্যাপারে তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করুন। আপনার দাখিলকৃত ডকুমেন্টস সঠিক হলে প্রাপ্য অর্থ যথানিয়মে আপনার ব্যাংক হিসাবে জমা হবে।’
এএএইচ/কেএসআর