লিপস্টিক পরতে না চাইলে
লিপস্টিক পরতে পছন্দ করেন না অনেকেই। তাই বলে কি কিছুই ঠোঁটে পরবেন না তারা? যারা লিপস্টিক না পরেও ঠোঁট সাজাতে চান, তাদের নিরাশ হওয়ার কিছু নেই। আছে লিপস্টিকের বিকল্প-
লিপবাম
হালকা রঙের লিপবাম আপনার ঠোঁটে আনতে পারে আলাদা সৌন্দর্য। যাঁদের গায়ের রং উজ্জ্বল তাঁরা গোলাপি আভায় ঠোঁট রাঙাতে পারেন। শ্যাম বর্ণ যাঁদের, তাঁরা হালকা গোলাপি, কমলা বা লাল আভা ব্যবহার করতে পারেন। সুগন্ধিযুক্ত লিপবাম যেন স্বাস্থ্যকর হয়।
লিপগ্লস
উজ্জ্বল রঙের লিপগ্লস এখন অনেকেই ব্যবহার করছেন। এটি কিন্তু লিপস্টিকের খুব ভালো বিকল্প। ঠোঁটকে উজ্জ্বল ও কোমল রাখতে এর জুড়ি মেলা ভার। সেই সঙ্গে এতে আছে ভিটামিন ই যা সারা দিন আপনার ঠোঁটকে রাখবে আকর্ষণীয়।
লিপজেল
বাজারে নানা রঙের, নানা ধরনের লিপজেল পাওয়া যায়। হালকা করে ঠোঁটে বুলিয়ে নিলেই ফুটে ওঠে মিষ্টি আভা। তাই ব্যাগে সব সময় আপনার পছন্দের রঙের চ্যাপস্টিক রাখতে পারেন।
এইচএন/আরআই