মুখে দুর্গন্ধ হলে কী খাবেন


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ০৪ এপ্রিল ২০১৫

মুখের দুর্গন্ধের কারণে অনেককেই অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। দাঁত ব্রাশ ও ফ্লস করার পরও যদি মুখে ব্যাকটেরিয়া থেকে যায় বা নতুন করে ব্যাকটেরিয়া জন্মায় তাহলেই মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। কিন্তু জানেন কি এই মুখের দুর্গন্ধের বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কিছু খাবারের মাধ্যমে। চলুন জেনে নেয়া যাক, সেগুলো কী-

কাঁচা ফল ও সবজি যেমন আপেল, গাজর, সেলেরি ইত্যাদি মুখের ভেতরের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু বা ব্যাকটেরিয়া ধ্বংস করতে বিশেষভাবে কার্যকরী। এছাড়াও কাঁচা ফল ও সবজি দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা দূর করে দাঁত পরিষ্কার রাখতে সহায়তা করে। এতে করে মুখের দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া যায়।

পনির এবং দই মুখের ভেতরের খাবারের কারণে উৎপন্ন হওয়া অ্যাসিড দূর করতে সহায়তা করে, যা মুখে দুর্গন্ধ সৃষ্টির জন্য দায়ী। তাই খাওয়ার পর এক টুকরো পনির বা এক বাটি দই খেয়ে নিলে মুখের দুর্গন্ধের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সহজেই।

যে কোনো ধরনের খাদ্য যা মুখের ভেতরে সালিভার প্রবাহ ঘটায় তা মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সহায়ক। চিনি ছাড়া ক্যান্ডি ও চুইংগাম খেলে মুখের ভেতরের সালিভার প্রবাহ বাড়ে। এতে করেব্যাকটেরিয়া জন্মাতে পারে না। ফলে মুখ দুর্গন্ধ হয় না।

মুখের ভেতরটা যখন শুকিয়ে যায় তখন ব্যাকটেরিয়া উৎপন্ন হতে থাকে যা মুখের দুর্গন্ধ হওয়া জন্য দায়ী। সে কারণে মুখের ভেতরটা হাইড্রেট রাখা অনেক বেশি জরুরি। আর তাই পানি পানের বিকল্প নেই।

লবণের রয়েছে মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা। তাই যখন মনে হবে মুখে দুর্গন্ধের সমস্যা হচ্ছে তখনই সামান্য লবণ গরম পানি দিয়ে গড়গড়া করে নিন। মুখের দুর্গন্ধ দূর হবে নিমেষে।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।