পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের সম্ভাব্য মন্ত্রী যারা

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০৮ মে ২০২৬

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল ব্যাবধানে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রথমবারের মতো এই রাজ্যে সরকার গঠন করতে চলেছে দলটি। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের পরিষদীয় দলনেতা হিসেবে পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী।

তবে বিজেপি সরকারের শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সম্ভাব্য তালিকায় একঝাঁক নাম উঠে এসেছে। পানিহাটি বিজেপির বিধায়ক তথা আরজি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ থেকে শুরু করে রাজ্য বিজেপির সাবেক সভাপতি দীলিপ ঘোষ, মতুয়া বাড়ির সুব্রত ঠাকুর, রুদ্রনীল ঘোষ, ইন্দ্রনীল খাঁ, রুপা গঙ্গোপাধ্যায়, ভাটপাড়ার বিধায়ক পবন সিং, বাহুবলী নেতা অর্জুন সিং, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, শংকর ঘোষসহ অনেকেই। পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার হচ্ছেন তাপস রায়। তবে শুভেন্দু অধিকারী মন্ত্রিসভায় কতজন মন্ত্রী হবেন সেই তথ্য জানা যায়নি।

রাজ্যে মডেল ২ জন উপ-মুখ্যমন্ত্রী থাকার জল্পনা রয়েছে। উপ-মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পল ও নাশীথ প্রামাণিক। বহুল চর্চিত পানিহাটি আসনে জয়লাভ করেছেন আরজি করের নির্যাতিতার মা রত্মা দেবনাথ। তিনি সম্ভাব্য মন্ত্রিত্ব পাচ্ছেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের।

সম্ভাব্য স্বাস্থ্যমন্ত্রী ইন্দ্রনীল খাঁ। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন নোয়াপাড়ার বিধায়ক বাহুবলী নেতা অর্জুন সিং। শ্রমমন্ত্রী হচ্ছেন অর্জুন সিং।

পরিবহন মন্ত্রী হতে যাচ্ছেন ভাটপাড়ার বিধায়ক তথা অর্জুন সিংয়ের ছেলে পবন সিং। পুলিশমন্ত্রী জগদ্দলের বিধায়ক সাবেক পুলিশ কমিশনার রাজেশ কুমার। সম্ভাব্য ক্রীড়ামন্ত্রী বরাহনগরের বিধায়ক সজল ঘোষ।

সম্ভাব্য কৃষিমন্ত্রী উত্তর ২৪ পরগনা জেলার খরদহ বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী কল্যাণ চক্রবর্তী।

শনিবার (৯ মে) বিজেপির মন্ত্রিসভার কয়েকজন বিধায়ক শপথ গ্রহণ করতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একা শপথ নেবেন না। তার সঙ্গে আরও কয়েকজন শপথ নেবেন এমনটি জানা গেছে সূত্র মারফত।

ডিডি/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।