কফি মেকারের যত্ন নেবেন যেভাবে
কফি মেকারগুলো সাধারণত এমন একটি আর্দ্র পরিবেশে থাকে যেখানে প্রচুর পরিমাণে মোল্ড ও ব্যাকটেরিয়া জন্মায়। আমাদের শরীর এগুলো সয়ে যেতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা এত বেশি বেড়ে যায় যে তা অসুখ ডেকে আনার জন্য যথেষ্ট।
কফি মেকার পরিষ্কারের ক্ষেত্রে ম্যাজিকের মত কাজ করবে ভিনেগার। এটি ট্যাপের পানির খনিজ পদার্থগুলোকে দূর করে। আপনার যদি একটি ক্লাসিক কফি মেকার থাকে, প্রতিদিন সাধারণ উপায়েই এটি পরিষ্কার করতে পারেন। ভিনেগার দিয়ে পরিষ্কার করা নির্ভর করবে, যে পানি আপনি ব্যবহার করেন তা কতটা ভারী, তার ওপর।
ক্যারাফে, লিড ও ফিল্টার বাস্কেট প্রতিদিন গরম, ধোয়াওঠা পানি দিয়ে পরিষ্কার করা উচিত। ভারী পানির এলাকায় যে কফি মেকার প্রতিদিন ব্যবহৃত হয়, তাকে প্রতিমাসে একবার পরিষ্কার করা উচিত। নরম বা হালকা পানির এলাকায় কফি মেকার পরিষ্কার করতে হয় প্রতি দু-তিনমাসে একবার।
তবে আপনি আপনি কফি মেকারটি যত বেশি ব্যবহার করবেন, ততবেশি পরিষ্কার করতে হবে। চলুন জেনে নেয়া যাক কফি মেকার পরিষ্কার করার আরও কিছু পদ্ধতি-
১. কফি মেকারের ওয়াটার চেম্বারটি সমপরিমাণ সাদা ভিনেগার ও পানি দিয়ে পূর্ণ করুন। একটি কাগজের ফিল্টার ব্যবহার পানি সরিয়ে অর্ধেক চেম্বার খালি করে ফেলুন। তারপর ভিনেগার ও পানির মিশ্রণটি ভালোভাবে মিশে যাওয়ার জন্য অপেক্ষা করুন।
২. কফি মেকার বন্ধ করে ৩০ মিনিট রেখে দিন। এই সময়ে পানি ও ভিনেগারের মিশ্রণটি তৈরি হয়ে যাবে।
৩. এক পট পরিষ্কার পানি নিয়ে নতুন একটি পেপার ফিল্টার ব্যবহার করে মেশিনটি ধুয়ে ফেলুন। কাজটি পরপর দু’বার করুন।
৪. উষ্ণ, ধোয়াওঠা পানি ও কিছু চাল দিয়ে ক্যারাফে পূর্ণ করেন। মিশ্রণটি পটে নাড়ুন। তারপর জীবাণুগুলো দূর করার জন্য একটি স্ক্রোবার স্পঞ্জ ব্যবহার করুন। ধুয়ে নিন এবং শুকান।
৫. শুকনো কাপড় দিয়ে মেশিনের বাইরেটা মুছে ফেলুন। তবে মনে রাখতে হবে, প্রথম ও শেষ ধাপের কাজগুলো প্রতিদিন করতে হবে।
এইচএন/আরআই