মোবাইলে গেম খেলা থেকে সাবধান!


প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

মোবাইল ফোনে গেম খেলার অভ্যাস আছে? কিছু করার না থাকলেই হাত চলে যায় মোবাইলে? স্নেক, ক্যান্ডি ক্র্যাশ বা অন্য কোনো গেমে ধরে গেছে নেশা? সাবধান হতে হবে এখনই। কারণ, এর ফলে খোয়াতে হতে পারে হাতের আঙুলটাই!

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে এরকমই এক ব্যক্তি এসেছিলেন চিকিৎসকদের কাছে। মোবাইল ফোনে গেম খেলার নেশা থেকেই একদিন হঠাৎ তিনি টের পেলেন বুড়ো আঙুলটা আর নাড়াতে পারছেন না। ছুটতে হলো হাসপাতালে। সেখানে বেশ একটা অস্ত্রোপচারই চালাতে হলো তার আঙুলে। কারণ, ঘণ্টার পর ঘণ্টা ওই আঙুল ব্যবহার করে গেম খেলতে গিয়ে ছিঁড়ে গিয়েছিল একটা গুরুত্বপূর্ণ টিস্যু।

তাই ডাক্তারদের পরামর্শ, মোবাইলে দিনে আধ ঘণ্টা পর্যন্ত গেম খেলা যেতে পারে। এর বেশি হলেই বিপদ।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।