রান্নায় লবণ বেশি হলে কী করবেন
খাবারে লবণ বেশি হলে পুরো খাবারই কি ফেলে দেবেন? যদি তাই করেন, তাহলে তা একদম ঠিক হবে না। প্রতিটি খাবার থেকে লবণ কম করার জন্য আছে ভিন্ন ভিন্ন কৌশল। রান্নায় লবণ বেশি হয়ে গেলে কী করবেন, চলুন জেনে নিই-
ঝোলের তরকারিতে লবণ বেশি হয়ে গেলে করতে হবে খুব সহজ একটি কাজ। আলু ছিলে ছোট টুকরো করে নিন। তারপর ঝোলের মাঝে দিয়ে ফুটিয়ে নিন আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত। আলু সিদ্ধ হওয়ার সাথে সাথে তরকারি থেকে সমস্ত বাড়তি লবণ শুষে নিবে। যত বেশি লবণ হয়েছে, আলুর পরিমাণও তত বেশিই দিতে হবে।
এছাড়া আরেকটি উপায়ে লবণ কমানো যেতে আটা দিয়ে লবণ ছাড়া খামি বানিয়ে তা গোল গোল করে খাবারের মাঝে দিয়ে দিলেও তা খাবারের লবণ কমাতে সাহায্য করে। পরিবেশনের আগে খামি গুলো ফেলে দিলেই হয়। লবণ বেশি হলে এরকম ৩-৪টি খামি বানিয়ে দিয়ে দিলেই হয়।
এইচএন/আরআইপি