আমি ফোনে সবসময় জাগো নিউজ পড়ি: অভিনেতা মাসুম রেজওয়ান
তরুণ অভিনয়শিল্পী মাসুম রেজওয়ান। ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকের নজর কেড়েছেন। জাগো নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি মন্তব্য করে বলেন, ‘আমি জাগো নিউজ সংবাদের ওপর আস্থা রাখি।’
জাগো নিউজের জন্য শুভকামনা জানিয়ে মাসুম রেজওয়ান বলেন, ‘জাগো নিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার ফোনে সবসময় জাগো নিউজ পড়ি। নিউজের সকল আপডেটস নিয়ে থাকি। এই জাগো নিউজের সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক ভাই-বোনদের আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি চাই আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ এভাবেই প্রকাশ করে যান। আমাদেরকে সঠিক সংবাদটা জানান।’
‘বস্তুনিষ্ঠ সংবাদের অনলাইন ঠিকানা’ স্লোগান নিয়ে ২০১৪ সালের ১০ মে যাত্রা শুরু করে জাগো নিউজ। প্রতিষ্ঠার পর থেকেই নির্ভীক, অনুসন্ধানী, তথ্যনির্ভর ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে জনপ্রিয় এই অনলাইন সংবাদমাধ্যম।
আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশ-বিদেশের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দ্রুততম সময়ে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে জাগো নিউজ। রাজনীতি, অর্থনীতি, বিনোদন, খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, কলাম ও বিশেষ প্রতিবেদনসহ নানা বিষয়ে নিয়মিত সংবাদ ও বিশ্লেষণ প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন:
মৌসুমীকে বিয়ের অজানা গল্প জানিয়ে মাকে স্মরণ করলেন ওমর সানী
নায়ক মান্না ও থালাপতি বিজয় একসঙ্গে, ভাইরাল ছবি নিয়ে তুমুল রহস্য
দেশের উদ্যমী ও মেধাবী তরুণ সাংবাদিকদের সমন্বয়ে গড়ে ওঠা জাগো নিউজের সংবাদকর্মী দল শুরু থেকেই পাঠকের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে সেতুবন্ধন তৈরি এবং অনলাইন সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়েও এগিয়ে চলছে সংবাদমাধ্যমটি।
এমআই/এমএমএফ/এমএস