চুলের আগা ফাটা রোধে কী করবেন
ঋতু বদল ছাড়াও আরও কিছু কারণ রয়েছে, যার কারণে আমাদের চুলের আগা ফেটে ফ্যাকাসে হয়ে যেতে পারে। চুলের আগা মূলত আমাদের দেহের, কাপড়ের এবং ঘুমানোর সময় বালিশের সংস্পর্শে বেশি রুক্ষ-শুষ্ক হয় এবং ফেটে যায়। এতে চুলগুলো গোড়া থেকে হালকা হয়ে যায় এবং ভেঙে ভেঙে পড়ে চিরুনিতে জড়িয়ে আসে। চুলের আগা ফাটা রোধে করণীয়-
১. চুলের আগা ফাটা রোধ করতে চুল যথাসম্ভব খোঁপা করে রাখা যেতে পারে। ঘুমানোর আগে চুল বালিশের ওপর থেকে সরিয়ে রাখতে হবে।
২. ইতিমধ্যে যদি কেউ এ সমস্যায় পড়ে থাকেন তবে সে ক্ষেত্রে পরামর্শ হবে, চুলের আগার কিছু অংশ কেটে ফেলা। এতে করে চুল ছোট হয়ে যাবে না, বরং কেটে ফেলা অংশের কারণে চুল সহজেই বাড়ন্ত হতে শুরু করবে।
৩. চুলে পেঁপে ও টক দই ব্লেন্ড করে প্যাক বানিয়ে ব্যবহার করা যেতে পারে।
৪. কলা, টক দই ও মধু একসঙ্গে বেল্গন্ড করে প্যাক তৈরি করেও ব্যবহার করা যেতে পারে।
৫. তিন. মধু, কলা, পেঁপে, টক দই ও নারিকের তেল দিয়ে মিক্সড প্যাক তৈরি করেও চুলে মাখানো যেতে পারে। প্যাকটি চুলে ২০/২৫ মিনিট রেখে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে।
৬. তেল ম্যাসাজ ভালোভাবে করতে হবে। প্রতি তিন মাসে একবার করে হেয়ার ট্রিম করতে হবে।
৭. চুলের আগা ফাটা ভাব যাদের বেশি হয়, তারা অন্তত দেড় মাসে একবার হলেও হেয়ার ট্রিম করাবে। হেয়ার ট্রিম মানেই চুলের বিশাল এক অংশ কেটে ফেলা নয়, বরং ফেটে যাওয়া অংশকে ছেঁটে ফেল।
এইচএন/আরআইপি