বাদাম কেন খাবেন
মোটা হয়ে যাবার ভয়ে বাদামের ধারেকাছে ঘেঁষেন না অনেকেই। অথচ প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফাইবার ও তেলের জরুরি উৎস বাদাম। তাই সম্ভব হলে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে হবে বাদাম। তবে খেতে হবে পরিমিত পরিমাণে।
বাদামের পুষ্টিগুণ :
চিনাবাদাম
উপাদান : প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাসিয়াম, ভিটামিন-এ, বি, সি।
চিনাবাদাম এর উপকারিতা :
১. প্রোটিনের সম্পূর্ণ উৎস।। ভোরবেলা খালি পেটে বাদাম খেলে এনার্জি পাওয়া যায়।
২. নিয়মিত পরিমিত পরিমাণে বাদাম খেলে হার্ট ভালো থাকে।
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
আখরোট
উপাদান : ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম, ফসফরাস, সোডিয়াম, ওমেগা-৩ ফ্যাটি এসিড ভিটামিন।
আখরোট এর উপকারিতা :
১. হাড় শক্ত করে।
২. ব্রেনে পুষ্টি জোগায়।
পেস্তাবাদাম
উপাদান : ফসফরাস, পটাসিয়াম, সোডিয়াম, কপার,ম্যাগনেসিয়াম, ভিটামিন।
পেস্তাবাদাম এর উপকারিতা :
১. রক্ত শুদ্ধ করে।
২. লিভার ও কিডনি ভালো রাখে।
কাজুবাদাম :
উপাদান : আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন-এ।
কাজুবাদাম এর উপকারিতা :
১. অ্যানিমিয়া ভালো করে।
২. ত্বক উজ্জ্বল করে।
৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
এইচএন/আরআই