পাটশাকের পুষ্টিগুণ


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১৪ মে ২০১৫

গরম ভাতের সঙ্গে পাটশাক ভাজি কিংবা ডাল পাটশাক অনেকেরই পছন্দের খাবার। বাজারে এখন প্রচুর পাটশাক পাওয়া যাচ্ছে। পাটশাকে প্রচুর পরিমানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড ও ফলিক এসিড পাওয়া যায়। অন্যান্য শাকের তুলনায় পাটশাকে ক্যারোটিন বেশি থাকে। জেনে নিন পাটশাকের পুষ্টিগুণ-

১. পাটশাকে বিদ্যমান ক্যারোটিন মুখের ঘা দূর করে।

২. পটাশিয়াম টিউমার ও ক্যান্সারের প্রতিরোধক হিসেবে কাজ করে।

৩. পাটশাক খাবার তাড়াতাড়ি হজম হতে সহায়তা করে এবং খাবারে রুচি বাড়ায়।

৪. নিয়মিত পাটশাক খেলে শরীরে বাতের ব্যথা হয় না।

৫. রক্ত পরিষ্কারক হিসেবে পাটশাক কাজ করে।

৬. ম্যাগনেসিয়াম ডায়বেটিক ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে, অনিদ্রা দূর করে, মানসিক চাপ দূর করে শরীর সুস্থ রাখতে সহায়তা করে।

৭. পাটশাকে বিদ্যমান ফলিক অ্যাসিড ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।