যেমন হবে তরুণদের পোশাক


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২১ মে ২০১৫

নিজেদের পোশাক সম্পর্কে ছেলেরা আগের থেকে অনেক বেশি সচেতন। মেয়েদের পাশাপাশি ছেলেদেরও বিভিন্ন রকম স্টাইলিশ পোশাক পরতে দেখা যায় সবখানেই। আর স্টাইলিশ পোশাক নির্বাচনের ক্ষেত্রে তরুণ বয়সী ছেলেরাই বেশি এগিয়ে। চলুন জেনে নেয়া যাক, কেমন পোশাকে এই সময়ের তরুণদের আরো বেশি মানানসই লাগবে-

শার্ট
ছেলেদের ফ্যাশনের মধ্যে টি-শার্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে কম বয়সের ছেলেদের জন্য। যখন কোথাও ঘুরতে যাবেন বা বিশেষ কারো সাথে কিছু সময় কাটাতে পছন্দ করবেন তখন একটু দ্বিধায় পরে যান কি পরবেন। নিজ নিজ গায়ের রং অনুযায়ী পছন্দ মত ফুল শার্ট পছন্দ করতে পারেন। হাফ শার্ট থেকে ছেলেদের ফুল শার্টে বেশি ভালো দেখা যায়। যারা নিয়মিত স্যুট পরেন তারা স্যুটের রঙের ওপর নির্ভর করে শার্ট পরবেন। স্যুট গাঢ় রঙের হলে শার্ট পরবেন হাল্কা রঙের। গরমের সময় স্যুট পরতে না চাইলে শর্ট শার্ট, ফতুয়া এবং জিন্স পরতে পারেন।

জুতা
ছেলেদের ফ্যাশন অ্যাকসেসরিজ হিসেবে প্রথমেই আসে জুতার প্রসঙ্গ। আর এখন স্যান্ডেলের ট্রেন্ড হিসেবে একটু পা ঢাকা স্যান্ডেলের চলই বেশি। শার্টের সাথে মিলিয়ে পরতে পারেন সামনের দিকে গোলাকার শু বা একটু চৌকানো শু। রং কালো বা হালকা মেরুন হতে পারে। এছাড়া হালকা ডিজাইনের নানা স্যান্ডেল পরতে পারেন পাঞ্জাবির সাথে। পাঞ্জাবির সাথে পরার উপযোগী পাতলা সোল এর ডিজাইন করা স্যান্ডেলেরও কাটতি রয়েছে কমবেশি। এছাড়া যারা জিন্স দিয়ে হাই শোল্ডার পাঞ্জাবি পরবেন তারা এর সাথে পরতে পারেন বাহারি ডিজাইনের স্নিকার্সও।

বেল্ট
ছেলেদের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো বেল্ট। বিশেষ করে যারা একটু ওয়েস্টার্ন লুকে নিজেদের ফুটিয়ে তুলতে চান তাদের ক্ষেত্রে বেল্ট কিংবা কোমরবন্ধনীটি স্মার্ট কিংবা স্টাইলিশ হওয়াই বাঞ্ছনীয়। আর এ জাতীয় স্টাইলিশ বেল্টের জন্য ঢুঁ মারতে পারেন এক্সটেসি, সোল ড্যান্স কিংবা ডিজেল এর মতো ফ্যাশন আউটলেটগুলোতে।

এইচএন/এএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।