গরমে যেমন হবে ছেলেদের জুতা


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ৩১ মে ২০১৫

মেয়েরা সবসময় যেকোনো আরামদায়ক জুতা পরতে পারেন, কিন্তু ছেলেদের জুতা নির্বাচনে ঝামেলায় পড়তে হয় বেশি। কেমন হবে গরমের সময়ে জুতার ধরন, তাই নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়েন অনেকেই। চলুন তবে জেনে নেয়া যাক এই গরমে আরাম পেতে ছেলেরা কি ধরণের জুতা পছন্দ করতে পারেন-

স্নিকার্স
এই গরমেও সবচাইতে স্টাইলিশ লুকটি এনে দিতে পারে স্নিকার্স। এই ধরণের জুতা পরতে বেশ আরামদায়ক। পোশাকের সঙ্গে মিলিয়ে বেছে নিন আপনার পছন্দের জুতাটি।

মোক্কাসিন
এ ধরণের জুতা সব পোশাকের সঙ্গে মানিয়ে যায়। স্টাইলিশ লুক আর আরামদায়ক অনুভূতি আনতে এই জুতার তুলনা হয় না। নরম চামড়ার তৈরি এই জুতাগুলো ফিতাসহ এবং ফিতা ছাড়াও পাওয়া যায়। মোজা ছাড়া পড়া যায় বলে এই ধরণের জুতা গরমের সময় বেশ উপযোগী।

এসপাড্রিলস
গরমের জন্য আরামদায়ক এসপাড্রিল জুতা। যে কোনো পোশাকের সঙ্গে এটি মানিয়ে যায়। নরম পাটের সোলের এই জুতার ওপরের অংশ তৈরি হয় ক্যানভাস দিয়ে। খুবই হালকা ধরণের এবং বাতাস চলাচলের জন্য উপযোগী। জুতোগুলো গরমের জন্য খুবই আরামদায়ক।

বোট সু
বোট সু যেকোনো পোশাকের সঙ্গে পরতে পারেন। লেদার কিংবা ক্যানভাসের তৈরি এই জুতার সোল তৈরি হয় রাবার দিয়ে। গরমের সময় মোজাতে বেশি অস্বস্তি বাড়ায়। মোজা ছাড়াই বোট সু গুলো আপনাকে দেবে স্টাইলিশ লুক।

স্লিপার
সাধারণত টি-শার্ট, পাঞ্জাবি বা ফতুয়ার সঙ্গে অনায়াসে ম্লিপার ব্যবহার করতে পারেন। নরম এবং একটু পুরু সোলের স্লিপার গুলো আপনার পায়ে দেবে পুরোপুরি স্বস্তি। পায়ের বেশির ভাগ খোলা থাকায় পা ঘেমে ভেজার আশঙ্কা থাকবে না। অপরদিকে উচু সোলের কারণে পায়ে ধুলা ওঠার ভয় থাকবে কম।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।