সেইবই র‌্যাফেল ড্রর পুরস্কার বিতরণ


প্রকাশিত: ০৯:৩০ এএম, ৩১ মার্চ ২০১৫

বাংলা ভাষা ও সাহিত্যের সবচেয়ে বড় অনলাইন ইবুক স্টোর ‘সেই বই’ (www.sheiboi.com) পাঠকদের জন্য আয়োজন করেছিল র‌্যাফেল ড্র’র।

মঙ্গলবার, ৩১ মার্চ র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ করা হয়। বইমেলায় রেজিস্ট্রেশন করা প্রায় ত্রিশ হাজার পাঠকের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫৪ জনকে নির্বাচন করা হয়। সেই বই এর ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ ও ফাইন্যান্স ডিরেক্টর সেঁজুতি দৌলাহ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

প্রথম পুরস্কার একটি ১০ ইঞ্চি স্যামসং ট্যাবলেট ও এক হাজার টাকার সেই বই ওয়ালেট ব্যালেন্স পান সাদনিমান রহমান। বিশাল দে, আরাফাত রহমান শুভ ও রাসেল দ্বিতীয় পুরস্কার হিসেবে পেয়েছেন একটি করে স্যামসং ডুয়োস স্মার্টফোন ও পাঁচশত টাকা করে সেই বই ওয়ালেট ব্যালেন্স।

এছাড়া ৫০ জন পান সেই বই এর টি-শার্ট ও পাঁচশত টাকার সেই বই ওয়ালেট ব্যালেন্স।

সেইবই পরিচিতি
ডার্ড গ্রুপ (www.dirdgroup.org) এর একটি নতুন উদ্যোগ হিসেবে সেইবই ডট কম (www.sheiboi.com) এর যাত্রা শুরু হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যের সকল প্রকার বই, পাঠ্যপুস্তক, সাময়িকী, গবেষণাপত্র এবং এ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা ও পণ্যের সর্ববৃহৎ উৎস এবং আর্কাইভ হিসেবে কাজ করবে সেইবই।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।