কবি হাবীবুর রহমান সাহিত্য পুরস্কার ঘোষণা
খ্যাতিমান কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক হাবীবুর রহমান (ভাইয়া) স্মরণে কবি হাবীবুর রহমান সাহিত্য পুরস্কার ২০১৫ ঘোষণা করা হয়েছে। এবারই প্রথম শিশুসাহিত্য বিশেষ করে ছড়াসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য আজীবন সম্মাননায় ভূষিত করা হবে খ্যাতিমান শিশুসাহিত্যিক, যুগান্তরের ফিচার সম্পাদক রফিকুল হক দাদু ভাইকে।
এ পুরস্কার পাচ্ছেন আরও চারজন অগ্রজ ও দু’জন তরুণ লেখক। তারা হলেন আখতার হুসেন (কথাসাহিত্য), সুজন বড়ুয়া (ছড়া), কাইজার চৌধুরী (মুক্তিযুদ্ধবিষয়ক রচনা) ও মোকাররম হোসেন (প্রকৃতি-বিজ্ঞানবিষয়ক রচনা)।
এবারের একুশের বইমেলায় তরুণদের প্রকাশিত বই থেকে নির্বাচিত ছড়াগ্রন্থ ‘মেঘ পাখি রোদ্দুর’ বইয়ের জন্য আহমেদ সাব্বির ও কিশোর গল্প ‘খেলা শুধু খেলা নয়’ বইটির জন্য রিফাত কামাল সাইফ পুরস্কৃত হচ্ছেন।
৯ এপ্রিল জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হবে। দ্বিতীয়বারের মতো এ পুরস্কার দেয়া হচ্ছে।
খ্যাতিমান কবি হাবীবুর রহমান একটি উজ্জ্বল নাম। পঞ্চাশ, ষাট ও সত্তরের দশকে কবিতা ও শিশুসাহিত্য রচনা এবং দৈনিক সংবাদ এর ছোটদের পাতা ‘খেলাঘর’-এর পরিচালক ‘ভাইয়া’ নামে তিনি বিপুল খ্যাতির অধিকারী।
শিশু-কিশোরদের জাতীয় সংগঠন ‘খেলাঘর আসর’-এর তিনি ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক।
এসএস/বিএ/পিআর