এবারও সীমিত পরিসরে জবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এবারও সীমিত পরিসরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। কর্তৃপক্ষের নেওয়া এ সিদ্ধান্ত আজ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। প্রতি বছরের মতো এ বছরও ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত থাকলেও সেদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি থাকায় ২১ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।
করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান ও ভার্চুয়ালি আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে।
রায়হান/এমএইচআর/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ২৪ ঘণ্টার মধ্যে ফাহিম চৌধুরীকে গ্রেফতারের দাবি
- ২ ভাষা আন্দোলনের লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি
- ৩ জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা ও কবিতা পাঠের আসর
- ৪ শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের সভায় শিক্ষার্থী খরা, ব্যানারে ইংরেজি অক্ষর
- ৫ ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধাঞ্জলি