বাকৃবির ইন্টারন্যাশনাল ডেস্কের নতুন পরিচালক মাহফুজুল হক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) সাবেক সহযোগী পরিচালক ড. মো. মাহফুজুল হক।
সোমবার (১১ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টার অফিসে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মহির উদ্দীনের স্থলাভিষিক্ত হলেন তিনি।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. এ. এস. মাহফুজুল বারি, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নুর আলী খান, অধ্যাপক ড. মো. এনামুল হক, অধ্যাপক এ কে এম রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টিতে ইন্টারন্যাশনাল ডেস্কের যাত্রা শুরু হয়। বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টি এবং সমস্যা নিরসনের লক্ষ্যে কাজ করছে এ ডেস্ক।
ইউএইচ/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ২৪ ঘণ্টার মধ্যে ফাহিম চৌধুরীকে গ্রেফতারের দাবি
- ২ ভাষা আন্দোলনের লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি
- ৩ জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা ও কবিতা পাঠের আসর
- ৪ শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের সভায় শিক্ষার্থী খরা, ব্যানারে ইংরেজি অক্ষর
- ৫ ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধাঞ্জলি