ক্যাম্পাসেই টিকা দিতে পারবেন জবি শিক্ষার্থীরা
ফাইল ছবি
আগামী ২১ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক মেডিকেল সেন্টারে টিকা বুধ চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে টিকা নিতে পারবেন বলে জানা গেছে।
বুধবার (১৩ অক্টোবর) তেজগাঁও হেলথ কমপ্লেক্সের একটি টিম বিশ্ববিদ্যালয়ের আধুনিক মেডিকেল সেন্টার পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে আগামী ২১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে টিকাকেন্দ্রের উদ্বোধন করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিচালক ড. মো. আইনুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল ও সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।
পরিদর্শনে আসা থানা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার ড. মো. এম ইসলাম বুলবুল বলেন, আমরা পরিদর্শন করে দেখলাম টিকা দেওয়ার জন্য যেসব ফরমালিটি মেইনটেইন করা দরকার সেগুলোর জন্য প্রস্তুত বিশ্ববিদ্যালয়। আরও কিছু কাজ আছে আমরা সেগুলো দ্রুত সম্পন্ন করবো। আমরা আশা করছি ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস থেকে টিকা নিতে পারবেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, আমরা ২১ তারিখ বিশ্ববিদ্যালয় দিবসে টিকা বুথ উদ্বোধনের চেষ্টা করছি। সকল শিক্ষার্থী যাতে করে টিকার আওতায় আসতে পারে সে লক্ষ্যে আমাদের এ পদক্ষেপ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় টিকা বুথ থেকে শিক্ষার্থীরা সিনোফার্মের টিকা নিতে পারবে। যারা এখনো রেজিস্ট্রেশন করেনি তারা সরাসরি রেজিস্ট্রেশন করে টিকা দিতে পারবে। এছাড়াও যাদের দ্বিতীয় ডোজ বাকি তারা আবেদনের প্রেক্ষিতে টিকা দিতে পারবে।
বিএ/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ২৪ ঘণ্টার মধ্যে ফাহিম চৌধুরীকে গ্রেফতারের দাবি
- ২ ভাষা আন্দোলনের লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি
- ৩ জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা ও কবিতা পাঠের আসর
- ৪ শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের সভায় শিক্ষার্থী খরা, ব্যানারে ইংরেজি অক্ষর
- ৫ ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধাঞ্জলি