ছাত্রদলের ৪ বিশ্ববিদ্যালয় ও ৫ কলেজের কমিটি বিলুপ্ত
মেয়াদ শেষ হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ চার বিশ্ববিদ্যালয় ও পাঁচটি কলেজে ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
একই কারণে ছাত্রদলের ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ ও তেজগাঁও কলেজের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সংগঠনের কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তুলতে ১৫ নভেম্বরের মধ্যে নতুন আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হবে।
ফারুক হোসেন/এমআরআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ২৪ ঘণ্টার মধ্যে ফাহিম চৌধুরীকে গ্রেফতারের দাবি
- ২ ভাষা আন্দোলনের লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি
- ৩ জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা ও কবিতা পাঠের আসর
- ৪ শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের সভায় শিক্ষার্থী খরা, ব্যানারে ইংরেজি অক্ষর
- ৫ ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধাঞ্জলি