ইসলামকে নির্মূল করতে চেয়েছে আ’লীগ: হেফাজতের যুগ্ম মহাসচিব
আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকে এ দেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর হেফাজতে ইসলামের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরাঁয় হেফাজতে ইসলামের ব্যানারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১৫১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
আজিজুল হক ইসলামাবাদী বলেন, হেফাজত সেইদিন রক্ত দিয়ে গণজাগরণ মঞ্চকে যখন বিতাড়িত করতে পেরেছে। আগামী দিনেও হেফাজত নেতৃত্ব দিবে, বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে। এটাই হলো হেফাজতের নীতি-আদর্শ এবং আল্লামা আহমদ শফীর স্বপ্ন। এদেশের দেশপ্রেমিক, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক অস্তিত্বকে বিলুপ্ত করে দিতে চেয়েছে, সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করতে চেয়েছে। মসজিদ-মাদরাসা বন্ধ করে দিতে চেয়েছে। ওলামায়ে কেরামদের মিথ্যা মামলা দিয়ে জঙ্গি সন্ত্রাসী বানিয়ে জেলখানায় পুরে নির্যাতন নিপীড়ন করেছে।
আর পড়ুন-
দেশ পরিচালনার যোগ্যতা একমাত্র বিএনপিরই রয়েছে: প্রিন্স
নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার
৫ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বান্দরবানের ৪ উপজেলা
তিনি আরও বলেন, আগামী দিনে যেন এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তির মতো কোনো শক্তি বাংলাদেশে মথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য হেফাজত অভিভাবকরা ভূমিকা পালন করবে। কিন্তু হেফাজত অরাজনৈতিক থাকবে, রাজনীতি করবে না। হেফাজতের সিদ্ধান্ত হেফাজত অরাজনৈতিক থাকবে।
হেফাজতে ইসলামের জেলা কমিটির উপদেষ্টা আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হেফাজতে ইসলামের জেলা কমিটির সভাপতি মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক নুরুল আমিন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী প্রমুখ।
কাজল কায়েস/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন ডিসির
- ২ চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১
- ৩ তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স, দেখাতে হবে বৈধ কাগজপত্র
- ৪ বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত
- ৫ পাবনায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পোস্টারিংয়ে তোলপাড়, জনমনে আতঙ্ক