কুমিল্লা-১১ আসনে ৩ কেন্দ্রের ভোট বাতিল
ফাইল ছবি।
ভোট গ্রহণে অনিয়মের অভিযোগে কুমিল্লা-১১ আসনে ৩টি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮ টায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোট বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের তিনটি ভোটকেন্দ্রে জোরপূর্বক ব্যালট ছিনিয়ে সিল মারা, ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ অভিযোগ রয়েছে। এতে উপজেলার গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট বাতিল করা হয়েছে। ওই তিনটি কেন্দ্রে ভোটার সংখ্যা ১২ হাজার ৬৯৮ জন।
এমএসএম