চট্টগ্রামে ১৬ আসনের ১৩টিতে এগিয়ে বিএনপি, দুটিতে জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ও মহানগরের ১৬টি সংসদীয় আসনে বেসরকারি ও কেন্দ্রভিত্তিক ফলাফলের হিসাবে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। এর মধ্যে ১৩ আসনে বিএনপি ও ২ আসনে জামায়াত এগিয়ে ও ১ টিতে বিএনপি-এলডিপি সমানে সমানে এগিয়ে যাচ্ছে।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হওয়ার পর রাত পর্যন্ত পাওয়া ফলাফলে অধিকাংশ আসনেই বিএনপি প্রার্থীদের সুস্পষ্ট লিড দেখা গেছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্ধারিত সময় শেষে ভোটগণনা শুরু হয়। গণনার শুরু থেকেই নগর ও জেলার বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের এগিয়ে থাকতে দেখা যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অনেক আসনে ব্যবধান আরও বড় হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম-১ (মিরেরসরাই), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্রগ্রাম-৩ (সন্দীপ), চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-৫ (হাটহাজারী), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাও), চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া), চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১২ (পটিয়া), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) তে বিএনপি বিপুল ব্যবধানে এগিয়ে আছে। আর চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া), চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) তে জামায়াত এগিয়ে। আর চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) এ বিএনপি-এলডিপি সমানে সমান এগিয়ে যাচ্ছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলগুলো গণনার ওপর ভিত্তি করে প্রস্তুত করা হচ্ছে। সব কেন্দ্রের ফল একত্রিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফল ঘোষণা করা হবে। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচন পর্যবেক্ষণ সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামের নগর ও উপজেলা পর্যায়ে বেশির ভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কোথাও কোথাও ধীরগতির ভোটগ্রহণ, এজেন্টদের মধ্যে বাকবিতণ্ডা ও বিচ্ছিন্ন সহিংসতার অভিযোগ পাওয়া গেলেও সামগ্রিকভাবে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনভর কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেছেন। ভোট শেষের পরও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেন গণনা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
চট্টগ্রাম অঞ্চলের আসনগুলোতে একাধিক রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রাপ্ত ফলাফলের হিসাবে বিএনপি প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বড় ব্যবধানে এগিয়ে আছেন। তবে নির্বাচন কর্মকর্তারা বলছেন, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ফলাফল পরিবর্তনের সম্ভাবনা থাকে।
রাতভর গণনা শেষে ধাপে ধাপে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করবেন বলে জানা গেছে।
এমআরএএইচ/এএমএ/এমএন
টাইমলাইন
- ১২:২৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ কুমিল্লা-১ আসনে জয়ী বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন
- ১২:০৯ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ জামায়াত প্রার্থীকে হারিয়ে জয়ী গণসংহতির জোনায়েদ সাকি
- ১২:০৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি
- ১২:০৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া জয়ী
- ১২:০৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ প্রায় এক লাখ ভোটের ব্যবধানে জয়ী বিএনপির জি কে গউছ
- ১১:৫৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ কিশোরগঞ্জ-৬ আসনে জয়ী বিএনপির মো. শরীফুল আলম
- ১১:৫৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ কিছু কেন্দ্রে গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা ফল ঝুলিয়ে রেখেছেন
- ১১:৪৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ৮৩ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপির আসাদুল হাবিব দুলু
- ১১:৩৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ জয়পুরহাটের দুই আসনে একটিতে জামায়াত অন্যটিতে বিএনপি জয়ী
- ১১:২৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ভোলা-১: বিএনপি জোটের আন্দালিভ রহমান পার্থ বিজয়ী
- ১১:২১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৭ কেন্দ্রে পাঁচ হাজার ভোটে এগিয়ে জয়নুল আবদিন ফারুক
- ১১:১৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ কুমিল্লা-১১ আসনে ২০ কেন্দ্রে এগিয়ে ডা. তাহের
- ১১:১৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ শতাধিক কেন্দ্রের ফলাফলে মামুনুল হককে ছাড়িয়ে ববি হাজ্জাজ
- ১১:০৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ মেহেরপুর-২ আসনে জয়ী জামায়াতের নাজমুল হুদা
- ১১:০৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ জামায়াত প্রার্থীর কাছে শোচনীয় পরাজয়ের পথে জিএম কাদের
- ১১:০৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ দিনাজপুর-৩ আসনে জয়ী বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম
- ১১:০২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ নাটোর-৩ আসনে বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম জয়ী
- ১১:০১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ চট্টগ্রাম-৫ আসনে বড় ব্যবধানে এগিয়ে মীর হেলাল
- ১১:০০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ দেশের ইতিহাসে অন্যতম গ্রহণযোগ্য ভোট, ফলাফলে স্বচ্ছতার আশ্বাস সিইসির
- ১০:৫৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিভিন্ন জেলা থেকে বিজয়ের খবর, বিএনপির গুলশান কার্যালয়ে উচ্ছ্বাস
- ১০:৫১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ কেন্দ্রে জিতেই জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর
- ১০:৪৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ কক্সবাজারের চার আসনের তিনটিতে এগিয়ে বিএনপি
- ১০:৪১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিএনপির জি কে গউছকে অভিনন্দন জানিয়ে জামায়াত প্রার্থীর পোস্ট
- ১০:৩৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বান্দরবানে এগিয়ে ধানের শীষ, বেশি পড়েছে ‘না’ ভোট
- ১০:৩৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ হান্নান মাসউদ ১২ কেন্দ্রে তিন হাজার ভোটে এগিয়ে
- ১০:৩৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বগুড়া-৬ আসনে সব কেন্দ্রের ফলে তারেক রহমান এগিয়ে
- ১০:৩০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বরিশালের সব আসনেই এগিয়ে বিএনপি
- ১০:২৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ চট্টগ্রামে ১৬ আসনের ১৩টিতে এগিয়ে বিএনপি, দুটিতে জামায়াত
- ১০:২৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ নেত্রকোনার পাঁচটির মধ্যে চারটিতে এগিয়ে বিএনপি
- ১০:২০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ কাইয়ুমের চেয়ে এগিয়ে নাহিদ
- ১০:১৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ কিছু জায়গায় অনিয়ম ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে: আসিফ মাহমুদ
- ১০:০৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ রংপুর-৪ আসনে এগিয়ে আখতার
- ১০:০৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ৪০ কেন্দ্রে ১০ হাজার ভোটে এগিয়ে ব্যারিস্টার খোকন
- ০৯:৫৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ চট্টগ্রাম-৩ আসনে জয়ের পথে বিএনপির মোস্তফা কামাল পাশা
- ০৯:৫১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিএনপির প্রার্থী আয়নুল হক এগিয়ে
- ০৯:৪৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ৯০ কেন্দ্রের ফলে দাঁড়িপাল্লা ৯১৩৬৮, ধানের শীষ ৫৬৬৪২
- ০৯:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ছয় কেন্দ্রের ফল পাল্টানোর অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
- ০৯:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ৪৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রুমিন ফারহানা
- ০৯:৩৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ চট্টগ্রাম-২ আসনে বিএনপির সরোয়ার আলমগীকে বিজয়ী ঘোষণার অপেক্ষা
- ০৯:৩৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ কুমিল্লা-১১ আসনে ৩ কেন্দ্রের ভোট বাতিল
- ০৯:৩১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকা-১০: তিন কেন্দ্রে এগিয়ে ধানের শীষ, দুটিতে দাঁড়িপাল্লা
- ০৯:২৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০ কেন্দ্রে এগিয়ে শফিকুল ইসলাম মাসুদ
সর্বশেষ - রাজনীতি
- ১ দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি
- ২ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়
- ৩ কিছু কেন্দ্রে গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা ফল ঝুলিয়ে রেখেছেন
- ৪ মেহেরপুর-২ আসনে জয়ী জামায়াতের নাজমুল হুদা
- ৫ বিভিন্ন জেলা থেকে বিজয়ের খবর, বিএনপির গুলশান কার্যালয়ে উচ্ছ্বাস