ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনার পাঁচটির মধ্যে চারটিতে এগিয়ে বিএনপি

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ১০:২৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নেত্রকোনার পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। একটি আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এগিয়ে আছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে ১২৫টি কেন্দ্রের মধ্যে ৭৭টির ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী কায়সার কামাল ৯৯ হাজার ২৬৩ ভোট এবং ১১ দল মনোনীত খেলাফত মজলিসের রিকশা প্রতীকের গোলাম রাব্বানী ৫৩ হাজার ২৫০ ভোট।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ১৭৩টি কেন্দ্রের মধ্যে ১১৫টির ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল হক ৬৭ হাজার ৯৯৩ ভোট এবং ১১ দল মনোনীত এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী ফাহিম রহমান খান পাঠান পেয়েছেন ২৬ হাজার ২৫০ টি ভোট।

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে ১৫০টি কেন্দ্রের মধ্যে ৭১ টির ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম হিলালী পেয়েছেন ৫৪ হাজার ৬৬৭ ভোট এবং বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকের প্রার্থী মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া ৩১ হাজার ৯৫৪ ভোট পেয়েছেন।

নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনে ১৫০টি কেন্দ্রের মধ্যে ১১৫টির ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৮২৫ ভোট এবং জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রার্থী মো. আল হেলাল ৩১ হাজার ৪৫৩ ভোট পেয়েছেন।
আর নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ৮৩টি কেন্দ্রের মধ্যে ৭৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার পেয়েছেন ৭১ হাজার ৫৫৭ ভোট এবং জামায়াত মনোনীত মাছুম মোস্তফা পেয়েছেন ৭৫ হাজার ২৪ ভোট।

এদিকে গণভোটে মোট ৬৭৬টি কেন্দ্রের মধ্যে ৪০৫টির প্রাপ্ত ফলাফলে হ্যাঁ ভোট ৩ লাখ ৬০ হাজার ৬০০ আর না ভোট ২ লাখ ২৫ হাজার ৪৫৪ ভোট।

এইচ এম কামাল/এমএন/এমএন