সাংবাদিক শিমুল ও তার নানির দাফন সম্পন্ন
পৌর মেয়রের গুলিতে নিহত দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের দাফন সম্পন্ন হয়েছে। একই সঙ্গে তার নানি রোকেয়া বেগমেরও দাফন সম্পন্ন করা হয়।
শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মাদলা-কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিমুলের দ্বিতীয় জানাজা শেষে মাদলা-কালিকাপুর কবরস্থানে তাদের দাফন করা হয়।
এর আগে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিমুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, নির্বাহী অফিসার মামুন আল রাজি, থানার ওসি রেজাউল হক, সাবেক মেয়র নজরুল ইসলাম, সমকালের যুগ্ম বার্তা সম্পাদক তপন দাস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল এ খোদা লিটন ও শিমুলের ছোট ভাই আজাদ বক্তব্য দেন।
দুটি জানাজা ও দাফনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ও পেশাজীবী মহলের হাজার হাজার মানুষ অংশ নেন।
প্রসঙ্গত, শাহজাদপুর পৌর মেয়রের ব্যক্তিগত শটগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল মারা যান। শুক্রবার দুপুরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় তার মৃতু হয়।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি