গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান ১৬ জনের কারাদণ্ড
গাজীপুরে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। রোববার রাত ৭টার দিকে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) বিএম কুদরত-ই- খুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৭টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর এলাকায় আবাসিক হোটেল হ্যাপী ডে ইন এবং হোতাপাড়া এলাকায় বৈশাখী আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।
এসময় ওই দুটি হোটেল থেকে ৮ জন নারী ও ৮ জন পুরুষকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৮ নারীকে ১৫ দিনের এবং ৮ পুরুষকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম/এমএএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদক-জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, মাজারের খাদেমকে কুপিয়ে জখম
- ২ কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০ বসতবাড়িতে হামলা-ভাঙচুর
- ৩ নাটোরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, মার্চে হাসপাতালে ভর্তি ৩৮ জন
- ৪ কানাডা যাওয়ার টাকা ফেরত চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
- ৫ জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে কোপালেন ছাত্রলীগ নেতা