শার্শায় ৬টি হাতবোমা উদ্ধার
ফাইল ছবি
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে ৬টি শক্তিশালী তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি তারা। বৃহস্পতিবার সকালে উপজেলার মহিশাকুড়া বাওড়ের কালভার্টের ভেতরে একটি ব্যাগ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি হুমাউন কবির বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে তৌহিদুল ইসলামের বাড়ির নিকটে রাস্তার কালভার্টের ভেতর থেকে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। সেখানে একটি ব্যাগে ৬টি শক্তিশালি তাজা হাত বোমা পাওয়া যায়। বোমাগুলো নাশকতা সৃষ্টির জন্য সেখানে মজুদ করে রাখা হয়েছে বলে পুলিশের ধারনা।
এ সময় বোমাগুলো থানায় এনে নিস্ক্রিয় করা হয়। কে বা কারা এ বোমা মজুদ করেছে তা এখনও জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
মো. জামাল হোসেন/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ২ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৩ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ
- ৪ স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর
- ৫ নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি