ড্রাম কাটতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু
জয়পুরহাটে একটি ওয়েল্ডিং কারখানায় ড্রাম কাটার সময় বিষ্ফোরিত হয়ে বিষাক্ত গ্যাসে জহুরুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কারখানার মালিক সাদ্দাম হোসেন (৩৬)।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কুঠিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল উপজেলার উত্তর জয়পুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। আহত সাদ্দাম পাথুরিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, ওয়ার্কশপের মালিক ও শ্রমিকরা মিলে বহুদিন মুখবন্ধ থাকা একটি ড্রাম কাটছিলেন। এ সময় ড্রামটি বিষ্ফোরিত হলে ভেতরের বিষাক্ত গ্যাসে ঘটনাস্থলেই মারা যান শ্রমিক জহুরুল।

তিনি আরও বলেন, খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে এসে আহত সাদ্দামকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।
রাশেদুজ্জামান/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ