ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

রাহুল স্মরণে বিনামূল্যে দেখানো হবে তার শেষ সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০:৪৬ এএম, ০৯ এপ্রিল ২০২৬

টালিউডে এক সপ্তাহেরও বেশি সময় কেটে গেলেও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এখনো চারদিকে শোকের ছায়া। এই শোকের মধ্যে মুক্তি পেতে চলেছে তার শেষ সিনেমা ‘ছবিওয়ালা’, যা প্রযোজকরা রাহুলকে শ্রদ্ধা জানাতে বিনামূল্যে প্রদর্শনের পরিকল্পনা করছেন।

এ সিনেমায় রাহুল অভিনয় করেছেন বিশ্বকর্মা নামে এক চিত্রগ্রাহকের চরিত্রে। বিশ্বকর্মার নান্দনিক বোধ তার চারপাশের কেউই বোঝে না। সবাই মনে করে, সে খারাপ একজন চিত্রগ্রাহক। ফলে তাকে প্রায়ই উপেক্ষা করা হয় এবং কোনো বড় কাজও মেলে না। সে শুধুমাত্র মৃত মানুষের ছবি তোলার কাজে নিয়োজিত থাকে। সংসারের অর্থকষ্ট সামলাতে তার স্ত্রী দেবলীনা দত্ত কারখানায় কাজ করেন।

পরিচালক শুভ্রজিৎ বাপ্পার জানিয়েছেন, ছবি কোন ব্যবসায়িক উদ্দেশ্যে মুক্তি পাচ্ছে না। তারা আশা করছেন, যদি বিভিন্ন হলের মালিক সহযোগিতা করেন, তাহলে সিনেমাটি বিনামূল্যে প্রদর্শন সম্ভব হবে।

প্রথমে সিনেমাটির নাম ছিল ‘নেগেটিভ’, তবে রাহুলের আকস্মিক মৃত্যুর পরে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ছবিওয়ালা’। পরিচালক বাপ্পার বলেন, “রাহুলের মৃত্যু আমাদের শিল্পী হিসেবে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। এই গভীর শোক ও অনুভূতি থেকেই ছবির নাম পরিবর্তন করা হয়েছে।”

ছবিতে রাহুল ও দেবলীনার পাশাপাশি অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র ও রানা বসু ঠাকুর। শ্রীলেখাকে একটি আইটেম গানে দেখা যাবে। গান পরিচালনা করেছেন সৌম্য ঋত এবং গেয়েছেন রূপম ইসলাম, জোজো মুখোপাধ্যায় ও সোমলতা আচার্য।

আরও পড়ুন:
থালাপতি বিজয়ের সঙ্গে পরকীয়া, এবার এলো তৃষার বিয়ের খবর 
৭০০ কোটির ‘রাকা’, ভয়ংকর লুক দেখে হতবাক ভক্তরা 

শেষ পর্যন্ত, ‘ছবিওয়ালা’ শুধুই একটি সিনেমা নয়, এটি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা ও টলিপাড়ার জন্য তার শেষ উপহার হিসেবে দর্শকদের জন্য বিশেষ এক অভিজ্ঞতা হয়ে থাকবে।

এমএমএফ

আরও পড়ুন