থালাপতি বিজয়ের সঙ্গে পরকীয়া, এবার এলো তৃষার বিয়ের খবর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৮ এপ্রিল ২০২৬
থালাপতি বিজয়ের সঙ্গে পরকীয়া, এবার এলো তৃষার বিয়ের খবর

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে তিনি। সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, তিনি নাকি এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করে অভিনয় ছেড়ে দিয়েছেন।

এর পাশাপাশি থালাপতি বিজয়ের সঙ্গে সম্পর্কের কথাও নতুন করে আলোচনায় আসে।

তবে এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃষা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি ব্যঙ্গ করে লিখেছেন, ‘আমি নাকি চলচ্চিত্রে কাজ করা ছেড়ে দিয়েছি, এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করে। আমার নাকি চারটি যমজ সন্তান রয়েছে যাদের বয়স এখন দুই বছর! আর কিছু কি বাকি আছে, নাকি আজকের মতো গালগল্পের কোটা পূর্ণ হয়েছে?’

এর আগে বিজয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠলে এক রহস্যময় বার্তায় তৃষা লিখেছিলেন, ‌‘ভালোবাসাই সবকিছু নয়, অথচ ভালোবাসা ছাড়া কোনো কিছুরই অর্থ নেই’। তার রহস্যময় এই পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়।

আরেক পোস্টে তিনি স্পষ্ট করেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি আর কোনো বিতর্কে জড়াতে চান না। তার ভাষায়, তর্কে জেতার চেয়ে মানসিক শান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলাকেই তিনি এখন প্রাধান্য দিচ্ছেন।

একটি ভিডিও বার্তার মাধ্যমে তৃষা আরও জানান, অন্যের মতামত নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই নিজের জীবনকে ভালোভাবে যাপন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দুই দশকেরও বেশি সময় ধরে টলিউড ও কলিউডে সমান জনপ্রিয়তা ধরে রাখা এই অভিনেত্রী বর্তমানে দক্ষিণী সিনেমার অন্যতম ব্যস্ত তারকা হিসেবেই কাজ করে যাচ্ছেন।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।