ভিডিও ENG
  1. Home/
  2. জাগো জবস

১০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, ফ্রেশার প্রার্থীদেরও আবেদনের সুযোগ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১১ মার্চ ২০২৬

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা এমবিএম ডিগ্রিধারী হতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
বিভাগের নাম: শোরুম অডিট

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা এমবিএম
অভিজ্ঞতা: ১-৩ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৪-৩২ বছর
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৯ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম

এমআইএইচ

আরও পড়ুন