নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০৭ মার্চ ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি। ফাইল ছবি

বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭-এ অফিসার ক্যাডেট ব্যাচে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। সাড়ে ১৬ বছর বয়স হলেই প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
ব্যাচের নাম: ২০২৭-এ অফিসার ক্যাডেট ব্যাচ
পদের নাম: অফিসার ক্যাডেট

শিক্ষাগত যোগ্যতা

শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি।
নারী: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি।

বয়স: ১ জানুয়ারি ২০২৭ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরর্ত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বাংলাদেশ নৌবাহিনী আবেদন করতে পারবেন।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার এবং লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ

আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০০০ টাকা পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৮ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন

সূত্র: ইত্তেফাক, ৬ মার্চ ২০২৬

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।