ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

রোজা রেখে কি ব্যায়াম করা যাবে?

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১১:২৯ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

 

রমজান মাসে সিয়াম পালনের দীর্ঘ সময় আমাদের খালি পেটে থাকতে হয়। দীর্ঘসময় খালি পেটে থেকে ব্যায়াম করা সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। তাই এ সময় অনেকেই ব্যায়াম করাকে সঠিক সময় মনে করেন না। দীর্ঘদিন রোজা রেখে রাতে অনেকেই দীর্ঘ সময় ধরে নামাজ পড়েন। এ সময় কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েন। তাই রমজান মাসে ব্যায়াম করা খুবই জরুরি।

অনেকেই রমজান মাসে ব্যায়াম করার সঠিক প্রক্রিয়া না জানার কারণে ব্যায়াম করতে চান না। অনেকেই আবার ভাবেন শরীর হয়তো আরো দুর্বল হয়ে পড়বে।

রমজান মাসে সেহরি আগে, ইফতারের পরে এবং রোজার সময়, এই তিনটি সময়কে ব্যায়াম করার সবচেয়ে আদর্শ সময় বলে বিবেচনা করা হয়।

cg

সেহরির আগে
মাঝরাতে ব্যায়াম করা প্রথমে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু যারা হালকা ব্যায়াম করতে চান তাদের জন্য এটি উপযুক্ত। এই সময়ের একটি সুবিধা হল আপনি পানি অথবা আপনার পছন্দের যেকোন জুস দিয়ে আপনার শরীরকে হাইড্রেট করতে পারেন এবং তারপর স্বাস্থ্যকর সেহরি খাবার খেতে পারেন।

তবে এই সময়ের অন্যতম চ্যালেঞ্জ হল ঘুম ঘুম ভাব এবং ক্লান্ত বোধ করা এবং যারা কার্ডিও এবং ভারী ওজন তোলার মতো তীব্র ব্যায়াম করতে চান তাদের জন্য এই সময় উপযুক্ত নাও হতে পারে। আপনি হাঁটা বা স্ট্রেচিং ব্যায়ামের মতো হালকা ব্যায়াম করতে পারেন।

ইফতারের পর
ইফতারের পর ভরপেট থাকে। তাই ইফতারের ১-২ ঘন্টা পর ব্যায়াম শুরু করবেন। রমজান মাসে এই সময়কে অনেকেই ব্যায়ামের আদর্শ সময় বলে বিবেচনা করে থাকেন। এ সময় হাঁটা , জগিং এবং দৌড়ানোর মতো অ্যারোবিক ব্যায়াম করতে পারেন। এছাড়া ভর উত্তোলন, পাইলেটস ওয়াকআউট গুলো করতে পারেন। কারণ ইফতারের পর শরীর আবার শক্তি ফিরে পায় এবং শরীর পর্যাপ্ত হাইড্রেট থাকে।

রোজার থাকাকালীন সময়
রোজার শুরুতে ব্যায়াম করা প্রথম কয়েক দিনে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে। কারণ দেহ নতুন রুটিনের সঙ্গে মানিয়ে নিচ্ছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি অভ্যাসে পরিণত হলে ব্যায়াম করা সহজ হয়ে যায়। এই সময় হালকা ব্যায়াম বা ইয়োগা করা যেতে পারে। তবে যদি শরীরে দুর্বলতা বা ক্লান্তি অনুভূত হয়, সেই ক্ষেত্রে ব্যায়াম এড়ানোই বুদ্ধিমানের কাজ।

সূত্র: ক্যালো

আরও পড়ুন:
ইফতারের জন্য কোন মৌসুমি ফলগুলো সেরা 
রোজায় প্রোটিন কখন খাবেন, সঠিক সময় জানুন 

সানজানা রহমান যুথী/এসএকেওয়াই

আরও পড়ুন