ছোট অতিথিকে চমক দিন কটন ক্যান্ডি সেমাই কাপে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ এএম, ২২ মার্চ ২০২৬
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

ঈদের আনন্দ যেন সবচেয়ে বেশি ধরা পড়ে ছোটদের চোখে-মুখে। আর সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে চাই একটু ভিন্নধর্মী আয়োজন। পরিচিত সেমাইকে যদি দেওয়া যায় নতুন রূপ, সঙ্গে মিষ্টি কটন ক্যান্ডির মজার টুইস্ট তাহলেই তৈরি হবে ছোট অতিথিদের জন্য দারুণ আকর্ষণ। কটন ক্যান্ডি সেমাই কাপ শুধু স্বাদেই নয়, দেখতেও চমকপ্রদ; যা মুহূর্তেই শিশুদের মন জয় করে নেয়। তাই এবারের ঈদে ঘরের ছোট অতিথিকে খুশি করতে মেনুতে রাখতে পারেন এই মজাদার ও অভিনব ডেজার্ট।

উপকরণ

  • সেমাই ১ কাপ
  • দুধ ২ কাপ
  • কনডেন্সড মিল্ক আধা কাপ
  • চিনি ২ টেবিল চামচ (স্বাদমতো)
  • এলাচগুঁড়ো আধা চা–চামচ
  • ঘি ১ টেবিল চামচ
  • ফ্রেশ ক্রিম আধা কাপ
  • গোলাপি খাবার রং ১–২ ফোঁটা
  • সাজানোর জন্য অল্প কটন ক্যান্ডি
  • পেস্তাবাদামকুচি

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই একটি কড়াইয়ে ঘি দিয়ে সেমাই হালকা বাদামি করে ভেজে নিন। এরপর তাতে দুধ দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। এবার কনডেন্সড মিল্ক, চিনি ও এলাচগুঁড়ো দিন। নরম ও ঘন হওয়া পর্যন্ত রান্না করতে থাকুন। চুলা বন্ধ করে অর্ধেক মিশ্রণে গোলাপি খাবার রং মেশান। বাকি অংশ সাদা রাখুন।

এবার কাপ সেটিং করতে ছোট ডেজার্ট কাপে প্রথমে সাদা সেমাই, তারপর গোলাপি সেমাই লেয়ার করে দিন। ওপরে হুইপ করা ফ্রেশ ক্রিম দিন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের কটন ক্যান্ডি সেমাই। পরিবেশন করুন কটন ক্যান্ডি ও বাদামকুচি দিয়ে।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।