চিংড়ি-মরিচের দোলমা খাইয়ে চমকে দিন অতিথিদের

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ২৩ মার্চ ২০২৬
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

ঈদ কিংবা যে কোনো বিশেষ আয়োজনে অতিথিদের সামনে নতুন কিছু পরিবেশন করতে চান? তাহলে মেন্যুতে যোগ করতে পারেন চিংড়ি-মরিচের দোলমা স্বাদে ঝাল-মশলাদার, আবার দেখতেও দারুণ আকর্ষণীয়। নরম চিংড়ির পুর আর ঝাঁঝালো মরিচের অনন্য মেলবন্ধন এই পদটিকে করে তোলে একেবারেই আলাদা। সহজ উপকরণে তৈরি হলেও পরিবেশনে এনে দেয় ভিন্নতা, যা অতিথিদের মনে রাখার মতো অভিজ্ঞতা তৈরি করবে। রইলো রেসিপি-

উপকরণ

  • চিংড়ি মাছের কিমা ১৫০ গ্রাম
  • ৬-৭টি বড় আচারি মরিচ
  • ডিম ১টি (কিমায় ও কোটিংয়ের জন্য)
  • কর্ণ ফ্লাওয়ার ২ টেবিল চামচ
  • লাইট সয়া সস ১ টেবিল চামচ
  • আদা কুচি ১ চা চামচ
  • মিহি করে কুচোনো রসুন ২ চা চামচ
  • গোলমরিচ গুঁড়ো ১-২ চা চামচ
  • কুচোনো পেঁয়াজপাতা ২ টেবিল চামচ
  • স্বাদমতো লবণ
  • প্রয়োজনমতো ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো
  • ভাজার জন্য তেল

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে আচারি মরিচ, ব্রেড ক্রাম্বস ও তেল ছাড়া সব মসলা চিংড়ির কিমার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর আচারি মরিচগুলো লম্বালম্বি কেটে ভেতরের সব দানা ও সাদা অংশ বের করে পরিষ্কার করে নিন। এবার মরিচের ভেতর চিংড়ির পুর দিয়ে নিন। তবে খেয়াল রাখবেন পুর যেন বাইরে বেরিয়ে না যায়। এবার পুর দেওয়া মরিচগুলো প্রথমে ফেটানো ডিমে চুবিয়ে নিন, এরপর ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়োয় ভালো করে মাখিয়ে নিন। এবার ডুবো তেলে ভেজে নিন।

তবে আপনি চাইলে মরিচগুলোর ওপর সামান্য তেল ব্রাশ করে বা স্প্রে করে এয়ার ফ্রায়ারে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রি-হিট করে মরিচগুলো ভেতরে সাজিয়ে দিন। ১০-১২ মিনিট এয়ার ফ্রাই করুন যতক্ষণ না বাইরের আবরণটি সোনালি ও মুচমুচে হচ্ছে। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার চিংড়ি-মরিচের দোলমা।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।