ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বিএনপির এমপিদের দ্রুত সংবিধান সংস্কার কমিশনে শপথের আহ্বান নাহিদের

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১২ মার্চ ২০২৬

বিএনপির সংসদ সদস্যদের অবিলম্বে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে জুলাই যোদ্ধাদের স্মরণে বক্তব্যে দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

জুলাই যোদ্ধাদের স্মরণে বক্তব্যে দেওয়ার সময় নাহিদ ইসলাম বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই আমরা যারা সংসদে বসতে পেরেছি কেউই এই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবো না। কারণ জুলাই গণ-অভ্যুত্থান মানে শুধু জুলাই গণ-অভ্যুত্থান নয়, এটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। গণভোটের রায় অনুযায়ী আমরা যেমন সংসদ সদস্য, একইভাবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য। আমাদের সরকারি দলের বন্ধুরা অবিলম্বে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেবেন বলেই আমরা বিশ্বাস করি। আমরা একইসঙ্গে গণতান্ত্রিক সংস্কারগুলো সাধন করতে চাই। ৭০ শতাংশ মানুষ গণভোটে তাদের রায় জানিয়ে দিয়েছে। গণতন্ত্রে জনতার রায়ই সার্বভৌম, তার ওপর কোনো আইন বা বিধান চলতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার সেই ভাই-বোনদের যারা নিজের বুক বুলেটের সামনে উন্মুক্ত করে দিয়ে আমাদের আবারও স্বাধীন করে নিজেরা স্মৃতি হয়ে গিয়েছেন। আমরা তাদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। একই সঙ্গে আহত ও পঙ্গু জুলাই যোদ্ধা ভাই-বোনদের প্রতি আমার সবটুকু আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সুস্থতা কামনা করছি। তাদের অমূল্য জীবন, রক্ত আর অপরিসীম ত্যাগের ফলে আমরা আজ সংসদ সদস্য। ২৪-এর গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অংশ নিয়েছিল ছাত্র, শ্রমিক, কৃষক, শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, আলেম সমাজ, তরুণ সেনা অফিসার ও সৈনিকরা ও প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা।’

তিনি বলেন, অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের নারী সমাজ। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ও নির্যাতিত হয়েছে। আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ।

তিনি আরও বলেন, ‘২৪ মানে কেবল ২৪ নয়, এর পেছনে রয়েছে বিশাল প্রেক্ষাপট। আমি স্মরণ করছি ৪৭-এর আজাদির লড়াই, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং সব জাতীয় শহীদকে। এসব ঐতিহাসিক জাতীয় সংগ্রামের ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে। স্মরণ করছি পিলখানা হত্যাকাণ্ডের শহীদ, শাপলা হত্যাকাণ্ডের শহীদ, মোদি বিরোধী হত্যাকাণ্ডের শহীদ, ফ্যাসিস্ট আমলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করছি। ১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র কিশোরদের অকুতোভয় সাহসকে স্মরণ করছি। স্মরণ করছি আমাদের ভাই শরীফ ওসমান হাদি, যিনি তার সাহসিকতার মাধ্যমে বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি আর আমাদের সঙ্গে নেই। আমরা ওসমান হাদি ভাইকে স্মরণ করছি, শহীদ আবরার ফাহাদ ও শহীদ ফেলানি খাতুনকে স্মরণ করছি যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে।’

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা বিচার চাই। জুলাই গণহত্যার বিচার চাই, শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই, গুম খুনের বিচার চাই, বিগত সময়ে হওয়া লুটপাট এবং দুর্নীতির বিচার চাই। জুলাই মানেই নতুন বন্দোবস্ত, গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন দেশ। জুলাই মানে আধিপত্যবাদ মুক্ত ফ্যাসিস্ট মুক্ত দেশ। জুলাই মানে মানবিক মর্যাদা ও দয়া ও দরদের বাংলাদেশ।

এমওএস/এমআইএইচএস

টাইমলাইন

  1. ০৪:৪১ পিএম, ১২ মার্চ ২০২৬ দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি
  2. ০৪:৩৩ পিএম, ১২ মার্চ ২০২৬ এই রাষ্ট্রপতিকে আমরা দফায় দফায় প্রত্যাখ্যান করেছি: জামায়াত আমির
  3. ০৪:২৫ পিএম, ১২ মার্চ ২০২৬ চব্বিশের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি
  4. ০৪:১০ পিএম, ১২ মার্চ ২০২৬ রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  5. ০৪:০৭ পিএম, ১২ মার্চ ২০২৬ আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি
  6. ০৩:৫২ পিএম, ১২ মার্চ ২০২৬ সংসদে রাষ্ট্রপতির ভাষণের আগে বিরোধী দলের হট্টগোল, প্ল্যাকার্ড প্রদর্শন
  7. ০৩:৫১ পিএম, ১২ মার্চ ২০২৬ বিএনপির এমপিদের দ্রুত সংবিধান সংস্কার কমিশনে শপথের আহ্বান নাহিদের
  8. ০৩:৪৪ পিএম, ১২ মার্চ ২০২৬ রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট
  9. ০৩:৩৩ পিএম, ১২ মার্চ ২০২৬ ফ্যাসিস্ট ও দোসররা যেন সংসদে কথা বলতে না পারে: নাহিদ
  10. ০৩:২২ পিএম, ১২ মার্চ ২০২৬ খালেদা জিয়াকে নিয়ে যে কবিতা আবৃত্তি করলেন মির্জা ফখরুল
  11. ০৩:১৮ পিএম, ১২ মার্চ ২০২৬ ৫৪ বছরের বাংলাদেশে ৪৩ বছর দাপটের সঙ্গে রাজনীতি করেছেন খালেদা জিয়া
  12. ০২:৪০ পিএম, ১২ মার্চ ২০২৬ ত্রয়োদশ সংসদের কার্যক্রম দেখতে দেশবাসী মুখিয়ে আছে: স্পিকার
  13. ০২:৩২ পিএম, ১২ মার্চ ২০২৬ সংসদ হবে দেশের সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু: প্রধানমন্ত্রী
  14. ০২:০৮ পিএম, ১২ মার্চ ২০২৬ দেশ ও জনগণের স্বার্থে আমরা এই সংসদ অর্থবহ করতে চাই
  15. ০১:৪৪ পিএম, ১২ মার্চ ২০২৬ সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা
  16. ০১:২৬ পিএম, ১২ মার্চ ২০২৬ খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
  17. ১২:৫২ পিএম, ১২ মার্চ ২০২৬ মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  18. ১২:২৫ পিএম, ১২ মার্চ ২০২৬ সংসদকে যুক্তি-আলোচনা-সমাধানের কেন্দ্রে পরিণত করতে চান প্রধানমন্ত্রী
  19. ১২:২১ পিএম, ১২ মার্চ ২০২৬ স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
  20. ১২:১০ পিএম, ১২ মার্চ ২০২৬ ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত
  21. ১১:৫১ এএম, ১২ মার্চ ২০২৬ ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
  22. ১১:৪৭ এএম, ১২ মার্চ ২০২৬ সভাপতির প্রস্তাবে সমর্থন, তবে সরকারি দল আলোচনা করতে পারতো
  23. ১১:৪৪ এএম, ১২ মার্চ ২০২৬ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ
  24. ১১:২৯ এএম, ১২ মার্চ ২০২৬ সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ
  25. ১১:২৪ এএম, ১২ মার্চ ২০২৬ দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান
  26. ১১:২২ এএম, ১২ মার্চ ২০২৬ সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য
  27. ১১:০৭ এএম, ১২ মার্চ ২০২৬ স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদ অধিবেশন