ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

তেলের দাম বাড়লে ঈদে গাড়ি চালানো সম্ভব হবে না: হানিফ বাসের মালিক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৪ মার্চ ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পেলে ঈদযাত্রায় গাড়ি চালানো সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবহন কোম্পানি হানিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হানিফ।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর বৃহত্তর বাস টার্মিনাল গাবতলীতে ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মালিক-শ্রমিক মতবিনিময় সভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল আলম বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব আব্দুর রহিম বক্স দুদু ও মো. হানিফ।

হানিফ বাসের মালিক বলেন, ‘যদি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পায় তাহলে আমাদের গাড়ি চালানো সম্ভব হবে না। যে অগ্রিম টিকিট করা আছে তাও চালানো সম্ভব হবে না। তখন আরও বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কিছু কুচক্রী মহল আছে, কীভাবে ঝামেলা তৈরি করবে, কীভাবে ভাঙচুর করবে সেই আশায় থাকে।’ এ বিষয়টি সংসদ সদস্য শিমুল বিশ্বাসকে দেখার অনুরোধ করেন তিনি।

গাবতলী বাস টার্মিনালে কোনো বাড়তি ভাড়া নেওয়া হয় না দাবি করে মো. হানিফ বলেন, ‘যে ভাড়া আছে সেই ভাড়াই নেওয়া হয়। নির্ধারিত ভাড়া থেকে আমরা সব সময় টিকিটের দাম কম রাখি। যখন ঈদের সময় নির্ধারিত ভাড়া নিতে যাই তখন ঝামেলার সৃষ্টি হয়। বিষয়টি পুলিশকে দেখার অনুরোধ রইলো।’

টার্মিনাল এলাকার নিরাপত্তা নিয়ে বক্তারা জানান, কোনো চাঁদাবাজির ঘটনা ঘটলে বা আপদ-বিপদ এলে স্থানীয় লোকজন ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করেন। এই প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখতে এবং চাঁদাবাজমুক্ত টার্মিনাল গড়তে তারা সবার সহযোগিতা কামনা করেন।

টিটি/একিউএফ

টাইমলাইন

  1. ০৪:১৭ পিএম, ১৪ মার্চ ২০২৬ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
  2. ০৪:০৮ পিএম, ১৪ মার্চ ২০২৬ তেলের দাম বাড়লে ঈদে গাড়ি চালানো সম্ভব হবে না: হানিফ বাসের মালিক
  3. ০৩:৫৫ পিএম, ১৪ মার্চ ২০২৬ ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরির অভিযোগ, তদন্তে পদ্মা অয়েল
  4. ০৩:১০ পিএম, ১৪ মার্চ ২০২৬ পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
  5. ০২:৪৭ পিএম, ১৪ মার্চ ২০২৬ জ্বালানি সংকটে ঝুঁকিতে উৎপাদন, প্রয়োজন শিল্প খাতে অগ্রাধিকার
  6. ০১:৫২ পিএম, ১৪ মার্চ ২০২৬ বেশি দামে জ্বালানি তেল বিক্রি, রাঙ্গুনিয়ায় দুই পাম্পকে জরিমানা
  7. ০৪:০১ এএম, ১৪ মার্চ ২০২৬ তেল সংকটে বন্ধ চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন
  8. ১২:৫০ পিএম, ১৩ মার্চ ২০২৬ রোববার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
  9. ১০:৪০ এএম, ১৩ মার্চ ২০২৬ এলএনজি খাতে বিনিয়োগ বাংলাদেশকে জ্বালানি ঝুঁকিতে ফেলতে পারে
  10. ০৭:৪০ পিএম, ১২ মার্চ ২০২৬ সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী
  11. ০৪:২৯ পিএম, ১২ মার্চ ২০২৬ ডিজেল সংকটে উত্তরাঞ্চলের চাষিরা, বোরো চাষাবাদ নিয়ে শঙ্কা
  12. ০৩:২৬ পিএম, ১২ মার্চ ২০২৬ যাত্রীবাহী লঞ্চে পর্যাপ্ত তেল সরবরাহ চান মালিকরা, নৌমন্ত্রীকে চিঠি
  13. ১১:৩৮ এএম, ১২ মার্চ ২০২৬ জ্বালানি তেল সরবরাহে ছুটির দিনও খোলা থাকবে ডিপো
  14. ১০:০৩ এএম, ১২ মার্চ ২০২৬ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মালয়েশিয়ার আগাম প্রস্তুতি
  15. ০৯:৫৩ এএম, ১২ মার্চ ২০২৬ বৈশ্বিক জ্বালানি সংকট: কৃচ্ছ্রসাধন ও আমাদের টিকে থাকার লড়াই
  16. ০৯:৫১ পিএম, ১১ মার্চ ২০২৬ যুদ্ধের বাজারে এলএনজিতে রেকর্ড লাভ যুক্তরাষ্ট্রের
  17. ০৮:৫৬ পিএম, ১১ মার্চ ২০২৬ পাকিস্তানের এমপি-মন্ত্রীদের বেতনে কাটছাঁট, হোম অফিস চালু
  18. ০৮:৪৪ পিএম, ১১ মার্চ ২০২৬ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
  19. ০৮:২৬ পিএম, ১১ মার্চ ২০২৬ দেশের সব তফসিলি ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশ
  20. ১১:১০ এএম, ১১ মার্চ ২০২৬ সংকটের মধ্যে ডিজেল-অকটেন বিক্রি বেড়েছে ১২-১৮ শতাংশ
  21. ০৯:৫১ এএম, ১১ মার্চ ২০২৬ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: 'লাথিটা এসে লাগছে আমাদের পেটে'
  22. ০৭:৫৯ এএম, ১১ মার্চ ২০২৬ জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে
  23. ০৫:১৩ এএম, ১১ মার্চ ২০২৬ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
  24. ০১:৩২ এএম, ১১ মার্চ ২০২৬ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
  25. ০৯:৫৬ পিএম, ১০ মার্চ ২০২৬ ফরিদপুরে বেশিরভাগ পেট্রোলপাম্পে তেল সংকট: সমিতির সভাপতি
  26. ০৭:৪৯ পিএম, ১০ মার্চ ২০২৬ ‘পেট্রোল-অকটেনের রেশনিং থাকলে চলমান অবস্থার উন্নতি হবে না’
  27. ০৭:২৩ পিএম, ১০ মার্চ ২০২৬ তেল নিতে ঢাকার পাম্পগুলোতে আজও মোটরসাইকেলের দীর্ঘ সারি
  28. ০৬:১৮ পিএম, ১০ মার্চ ২০২৬ জেনারেটর চালাতে প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না পোশাক মালিকরা
  29. ০৫:২৯ পিএম, ১০ মার্চ ২০২৬ তেল নিতেই ঘণ্টা পার, আয় কমেছে রাইড শেয়ার চালকদের
  30. ১০:০২ পিএম, ০৯ মার্চ ২০২৬ রাজধানীর সড়কে ফাঁকা ভাব, সীমিত ব্যক্তিগত গাড়ি-মোটরসাইকেল
  31. ০৯:৫৫ পিএম, ০৯ মার্চ ২০২৬ সিলেটে তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত
  32. ০৯:২৭ পিএম, ০৯ মার্চ ২০২৬ স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি
  33. ০৭:৫৭ পিএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেলের যথাযথ সরবরাহে মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন
  34. ০৭:১৪ পিএম, ০৯ মার্চ ২০২৬ চট্টগ্রামে জাহাজ থেকে খালাস হচ্ছে ২৭ হাজার টন ডিজেল
  35. ০৫:৩৯ পিএম, ০৯ মার্চ ২০২৬ এলপিজির সংকট নেই, দাম মনিটরে ডিসিদের চিঠি দিচ্ছে বিইআরসি
  36. ০৩:৪৮ পিএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  37. ০৯:২১ এএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেল সংকটে অনেক পাম্প বন্ধ, ভোগান্তি
  38. ০৮:৫৩ এএম, ০৯ মার্চ ২০২৬ দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানাবে অ্যাপ
  39. ০৮:৪৬ এএম, ০৯ মার্চ ২০২৬ ‘জ্বালানি সাশ্রয়ে’ সোমবার থেকে বেরোবির সব কার্যক্রম বন্ধ
  40. ০৯:৩৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ চাহিদার ২০ শতাংশ তেলও পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো!
  41. ০৭:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২৬ ফিলিং স্টেশনের নিরাপত্তায় পুলিশি টহল নিশ্চিতে বিপিসির চিঠি
  42. ০৭:৩৬ পিএম, ০৮ মার্চ ২০২৬ যশোরে ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  43. ০৬:৫৯ পিএম, ০৮ মার্চ ২০২৬ ডিপো থেকে এজেন্ট ডিলারদের তেল সরবরাহ বন্ধ, অর্ধেক পাচ্ছে ফিলিং স্টেশন
  44. ০৬:৪৯ পিএম, ০৮ মার্চ ২০২৬ জ্বালানি তেলের অবৈধ মজুত ও বেশি দামে বিক্রি রোধে চলবে ভ্রাম্যমাণ আদালত
  45. ০৫:২৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ মৌলভীবাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগ
  46. ০৪:৫৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ অস্থিরতার মধ্যেই লিটারে ১৭ টাকা বাড়লো জেট ফুয়েলের দাম 
  47. ০৪:১৫ পিএম, ০৮ মার্চ ২০২৬ তেল মজুত আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে: জ্বালানিমন্ত্রী 
  48. ০৪:০০ পিএম, ০৮ মার্চ ২০২৬ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
  49. ০১:২১ পিএম, ০৮ মার্চ ২০২৬ সেহরি করে এসে লাইনে দাঁড়িয়েছি, কখন তেল পাবো জানি না
  50. ১২:৫৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ চট্টগ্রাম বন্দরে আসা ও পথে থাকা জাহাজে পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস
  51. ১১:১২ এএম, ০৮ মার্চ ২০২৬ বিপিসির কড়া নির্দেশ, তবু থামছে না তেলেসমাতি: কোথায় গলদ?
  52. ০৯:৩৭ এএম, ০৮ মার্চ ২০২৬ জামায়াত নেতার অবৈধ পাম্পে তেল মজুতের দায়ে জরিমানা
  53. ০৪:৫২ এএম, ০৮ মার্চ ২০২৬ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
  54. ০৪:০৬ এএম, ০৮ মার্চ ২০২৬ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
  55. ০৯:০১ পিএম, ০৭ মার্চ ২০২৬ বেশিরভাগ তেলপাম্প বন্ধ, খোলার খবর পেলেই ভিড় করছে মানুষ
  56. ০৭:৫৪ পিএম, ০৭ মার্চ ২০২৬ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল