ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বায়ুদূষণের শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই, ঢাকা দ্বিতীয়

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:০৭ এএম, ০৮ এপ্রিল ২০২৬

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে দ্বিতীয় নম্বরে। বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা চিয়াং মাই শহরের দূষণ স্কোর ১৮৪ অর্থাৎ এখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার দূষণ স্কোরও ১৫২ অর্থাৎ এখানকার বায়ুর মানও ‘অস্বাস্থ্যকর’ ।

তৃতীয় নম্বরে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।

আরও পড়ুন:

দূষণে বিষাক্ত বায়ু, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

বায়ুদূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে মৃত্যু ২০ লাখ 

ইটভাটায় বছরে পোড়ে ৫৬ লাখ টন কয়লা 

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসএনআর