মিরসরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ে নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের বরতাকিয়া এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।
শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বরতাকিয়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- সীতাকুণ্ড এলাকার বাসিন্দা সুলতানা (২৮) ও তার শিশুকন্যা ইসরাত মুনতাহা (১)। আহতরা হলেন– অটোরিকশাচালক মো. নেজাম (৪০) ও রোজিনা (২১)।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক জসিম উদ্দিন জাগো নিউজকে জানান, সকালে অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের চাপায় মোটরচালিত অটোরিকশার চার যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এনডিএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিয়ম মেনেই সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, শিগগির নির্বাচন: ফখরুল
- ২ সব বাহিনীর প্রধানকে নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ ‘দেউলিয়া’ বিদ্যুৎ সেক্টর সামলাতে বড় চ্যালেঞ্জের মুখে সরকার
- ৪ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
- ৫ নতুন পিএসও মুশফিকুরকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী