আদালতে এমপি লিটন
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জুরুল ইসলাম লিটনকে গাইবান্ধা আদালতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতে নেয়া হয়।
গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুফের আদালতে এমপি লিটনের জামিন আবেদনের শুনানি চলছে। এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, বুধবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে লিটনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে রাত সোয়া ১১টার দিকে গাইবান্ধা পুলিশের কাছে তুলে দেয়া হয় তাকে। এ সময় দু`টি মাইক্রোতে করে ডিবি কার্যালয় থেকে বের করে নেয়া হয় তাকে। পেছনের একটি গাড়িতে ছিলেন লিটনের স্ত্রী।
ডিএমপির ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বলেন, আদালতের নির্দেশনার পর থেকেই এমপি লিটন নজরদারিতে ছিলেন।
অমিত দাশ/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ দুই লঞ্চের রুট পারমিট বাতিল, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
- ২ লাইনচ্যুত বগি উদ্ধারে লাগতে পারে ১২ ঘণ্টা, যাত্রীদের জন্য বিকল্প ট্রেন
- ৩ সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- ৪ উত্তর সিটিতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ব্যবস্থা রাখা হচ্ছে
- ৫ বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম