সাকার গ্রামে পুলিশ মোতায়েন : কবর ভাইয়ের পাশে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর গ্রামের বাড়ি রাউজানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাকা চৌধুরীর বাড়ী এবং গোটা রাউজানে পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছে। টহলে বিজিবি সদস্যরাও রয়েছে।
এদিকে, আওয়ামী যুবলীগ ও মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছে রাউজানের বিভিন্ন পয়েন্টে।
সাকা চৌধুরীর কবর খোড়ার জন্য প্রস্তুত রয়েছে ৪ ব্যক্তি। রাউজান থানা পুলিশ তাদেরেক প্রস্তুত রেখেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
সাকা চৌধুরীর প্রয়াত ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশেই তাঁকে দাফন করা হবে। সাকা পত্মী ফোনে বিষয়টি তাঁর চাচাত দেবর ফেরদৌস চৌধুরীকে জানিয়েছেন।
জীবন মুছা/এএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ২ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৩ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন
- ৪ দুদকের মামলা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক, দাবি সাবেক হুইপ সামশুলের
- ৫ পাকিস্তানি ব্র্যান্ডের পোশাককে বাংলাদেশি দাবি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা