ফিরলেন তামিম, বাদ সাইফউদ্দিন
দক্ষিণ আফ্রিকা সফরের শুরু থেকেই চোট ঘিরে রেখেছে তামিমকে। তবে দেশসেরা এই ওপেনারের চোটটা নাকি এখন খুব গুরুতর অবস্থা নয়। প্রথম ওয়ানডেতে তিনি খেলতে চেয়েছিলেন। কিন্তু বাড়তি সতর্কতার কারণে বাঁহাতি এই ওপেনারকে নিয়ে ঝুঁকি নিতে চাননি। তবে দ্বিতীয় ওয়ানডেতে সুস্থ হয়েই একাদশে ফিরেছেন বাঁহাতি এই ওপেনার। আর তার ফেরায় বাদ পড়েছেন সাইফউদ্দিন।
এদিকে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ২ টায়।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
এমআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!