আইপিটিভিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২৬ এপ্রিল ২০২৬
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন অ্যাসোসিয়েশন অব আইপিটিভি ওনার্স বাংলাদেশের সদস্যরা/ছবি: সংগৃহীত

প্রযুক্তিনির্ভর এই যুগে আইপিটিভি গণমাধ্যমের পরিধি বাড়ালেও এর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

রোববার (২৬ এপ্রিল) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অ্যাসোসিয়েশন অব আইপিটিভি ওনার্স বাংলাদেশের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার মুক্ত গণমাধ্যম ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। আইপিটিভি প্রান্তিক মানুষের কথা তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে উল্লেখ করে তিনি বলেন, অপতথ্য ও বিভ্রান্তি এড়িয়ে রাষ্ট্রীয় নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে এ মাধ্যম পরিচালনা করতে হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইপিটিভির ভূমিকা গুরুত্বপূর্ণ। এ খাতের প্রতিষ্ঠানগুলোকে পেশাদারত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। একই সঙ্গে আইপিটিভি শিল্পের সুশৃঙ্খল বিকাশে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আইপিটিভি মালিকদের সংগঠনের নেতারা খাতটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন। পাশাপাশি সরকারি নীতিমালার আলোকে নিবন্ধন ও পরিচালনা প্রক্রিয়া সহজ করার দাবি জানান তারা। এ খাতের উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালা ও সরকারি সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এমএএস/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।