স্ত্রী নির্যাতনের দায়ে সাংবাদিক গ্রেফতার


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ২৭ জুন ২০১৫

স্ত্রীকে নির্যাতনের দায়ে করা মামলায় বেসরকারি একটি টেলিভিশনের বার্তা সম্পাদক রকিবুল ইসলাম ওরফে মুকুলকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

রফিকুলের স্ত্রী একটি জাতীয় দৈনিক পত্রিকার রিপোর্টার। দীর্ঘদিন ধরে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তিনি ২৫ জুন মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের (মামলা নং. ১১৬) করেন।

মিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোক্তার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনের ১১/খ/৩০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর শনিবার দুপুরে মুকুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহারে নির্যাতন ও যৌতুকের অভিযোগের পাশাপাশি মেহেরুন বিনতে ফেরদৌস নামে আরেক আসামির নাম উল্লেখ করা হয়েছে। তবে তাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এজাহারে মেহেরুনের সঙ্গে মুকুলের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ও অন্তঃসত্ত্বা থাকাকালীন মুকুলের শারীরিক নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে বলে জানান এএসআই মোক্তার।

এআর/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।