জাগো নিউজের সহ-সম্পাদক জোনায়েতের বাবার ইন্তেকাল


প্রকাশিত: ০৫:০৮ এএম, ৩০ জানুয়ারি ২০১৬

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এর সহ-সম্পাদক মো. জোনায়েত হোসেনের বাবা আবদুল কাদের (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছেলে মো. জোনায়েত হোসেন জানান, তার বাবা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার বাদ আছর মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।