সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৪ এএম, ২৩ মার্চ ২০২৬
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি শহীদুল ইসলাম বাবর (বাঁয়ে) ও সেক্রেটারি জাহাঙ্গীর আলম, ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ) বিকেলে সাতকানিয়ার একটি রেস্টুরেন্ট তা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে এনটিভি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি শহীদুল ইসলাম বাবর সভাপতি ও কালের কণ্ঠ, দৈনিক আজাদী প্রতিনিধি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সদস্য নাজিম মোহাম্মদ, লোকমান হাকিম ও এস এম রানা।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এম এম রাজা মিয়া রাজু (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সহ-সভাপতি হারুন অর রশিদ (জিটিভি), সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (দৈনিক ইত্তেফাক/চট্টগ্রাম প্রতিদিন), অর্থ সম্পাদক মোহাম্মদ নাজিম মাহমুদ (দৈনিক বাংলা/একুশে পত্রিকা), কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন মামুন মোহাম্মদ, সুকান্ত বিকাশ ধর (দৈনিক সমকাল/দি ক্রাইম) ও মনজুর আলম (দৈনিক নয়াদিগন্ত)।

নবনির্বাচিত কমিটি খুব কম সময়ের মধ্যে সাতকানিয়ায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিকের প্রতিনিধিদের সাতকানিয়া প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।

এমএমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।