ট্রেনে যাত্রীর প্রসব বেদনা, বিমানবন্দর স্টেশনে ফুটফুটে শিশুর জন্ম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক প্রসূতি যাত্রী সন্তান জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রুমা আক্তার (২২) নামের ওই রেলযাত্রী সন্তান প্রসব করেন বলে জানান রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন।

ট্রেনে যাত্রীর প্রসব বেদনা, বিমানবন্দর স্টেশনে ফুটফুটে শিশুর জন্ম

তিনি জানান, ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসছিলেন রুমা আক্তার (২২) নামে ওই নারী। বিমানবন্দর রেলস্টেশনে আসার পর দুপুর সাড়ে ১২টার দিকে তার প্রসব বেদনা ওঠে। তাৎক্ষণিক রেলওয়ে পুলিশের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মেই সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। পরে ফুটফুটে একটি কন্যাসন্তানের জন্ম হয়।

মা ও নবজাতক কন্যা দুজনই সুস্থ আছেন। তাদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিটি/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।