দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুইদিনের সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

গত বুধবার সন্ধ্যায় ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদানের জন্য তিনি দুদিনের সফরে দুবাইয়ে যান।

সেদিন স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ১৫ মিনিটে তিনি দুবাই পৌঁছালে আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা দুবাই বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফেরার সময় সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহৌল আল ফালাসি তাকে বিদায় জানান।

এমইউ/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।